উদ্দীপকটি 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে কোন দিক থেকে সাদৃশাপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকে উনিশ শতকে নারীসমাজের যে দুর্দশার ইঙ্গিত দেওয়া হয়েছে 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক একই দুর্দশার চিত্র তুলে ধরেছেন। ➤ পুরুষশাসিত সমাজে নারীরা বরাবরই অবমাননার শিকার হয়। পূর্বে তাদের জীবন আরও বেশি দুর্বিষহ ছিল। আধুনিক যুগে নারীরা অধিকার সচেতন। সমাজের প্রচলিত নিয়মে তাদের আর বেঁধে রাখা যাবে না। ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে উনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ায় ভারতবর্ষের পুরুষশাসিত সমাজজীবনের সর্বক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলমান নারীসমাজের পশ্চাৎপদতা, দুর্বিষহ জীবন ও অধিকারহীনতাকে দেখা হয়েছে পুরুষের নিদারুণ স্বার্থপরতা, আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে। উদ্দীপকে উনিশ শতকের নারীসমাজের দুর্দশার কথাই যেন 'অর্ধাঙ্গী' প্রবন্ধে উঠে এসেছে অত্যন্ত সাবলীল ভাষায়। আমাদের সমাজের নারীরা গোঁড়া পর্দাপ্রথা ও রক্ষণশীলতার কূপমণ্ডুক অচলায়তনে বন্দিনি জীবনযাপন করছে। এ পর্দাপ্রথা বা পর্দাহীনতা কোনোটির প্রতিই লেখিকার বিদ্বেষ নেই। কিন্তু পর্দার নামে নারীদের যেভাবে হেয় প্রতিপন্ন করে বন্দি করে রাখা হতো প্রাবন্ধিক তার সমালোচনা করেছেন। প্রবন্ধে পুরুষ দ্বারা নারীদের অবমাননার বিষয়টি উদ্দীপকেও ফুটে উঠেছে। সারকথা: উদ্দীপকে উনিশ শতকে নারীসমাজের যে দুর্দশার ইঙ্গিত দেওয়া হয়েছে তা 'অর্ধাঙ্গী' প্রবন্ধে পুরুষের নিদারুণ স্বার্থপরতা ও আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে উঠে এসেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
উদ্দীপকটি 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে কোন দিক থেকে সাদৃশাপূর্ণ? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর