➤ 'সুচেতনা' কবিতায় কবি তাঁর প্রার্থিত, আরাধ্য এক চেতনানিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন।
➤ 'সুচেতনা' কবিতায় কবি 'সুচেতনা' বলতে শুভ চেতনাকে বুঝিয়েছেন। তাঁর মতে, পৃথিবীব্যাপ্ত গভীর অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির পথই শুভ চেতনা। ইতিবাচক এ চেতনার আলো প্রজ্বলনের মাধ্যমেই সব বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে। কবির বিশ্বাসমতে, সুচেতনা দূরতম দ্বীপসদৃশ একটি ধারণা, যা পৃথিবীর নির্জনতায়, যুদ্ধে, রক্তে নিঃশেষিত নয়। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবন্ময় করে রাখে। পৃথিবীব্যাপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালেই আছে সূর্যোদয়, মুক্তির দিশা। এ বিশ্বাসকেই কবি তাঁর কবিতায় শিল্পিত করেছেন।
সারকথা: সুচেতনার বিকাশেই এই আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে, এটিই কবির বিশ্বাস।