উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে 'অর্থালী' প্রবন্ধের বক্তব্যের সাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: ➤ নারীরা বড় হয়ে পরের ঘরের ঘরনি হবে, তাদের পড়ালেখা করিয়ে লাভ নেই- 'অর্ধাঙ্গী' প্রবন্ধের এই দৃষ্টিভঙ্গিসম্পন্ন সমাজব্যবস্থার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে। ➤ পুরুষশাসিত সমাজব্যবস্থায় 'নারীরা অবলা, অন্যের ঘরনি, নারীদের পড়াশোনা করিয়ে লাভ নেই' এ রকম মনমানসিকতাসম্পন্ন মানুষ সদা বিরাজমান। অনেকের ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গিতে আজও পরিবর্তন আসেনি। ➤ উদ্দীপকে একজন শিক্ষিত ভদ্রলোক এবং একজন অশিক্ষিত চাষির কথোপকথনের মাধ্যমে আমাদের সমাজব্যবস্থায় পুত্র ও কন্যার মধ্যে পড়ালেখায় পার্থক্য, সেই সঙ্গে অভিভাবক হিসেবে উভয়ের ভবিষ্যৎ চিন্তায় বৈষম্য তুলে ধরা হয়েছে। 'অর্থালী' প্রবন্ধেও লেখক বিভিন্ন তথ্য উপস্থাপন করে দেখিয়েছেন, তৎকালীন নারীরা অবলা বলে তাদেরকে অবহেলা ও অবজ্ঞা করা হতো। পুরুষকে যেখানে স্কুল-কলেজে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করানো হতো নারীকে সেখানে শুধু আরবি শিক্ষা ও রান্নাবান্নার কাজ শেখানো হতো। তাদের যুক্তি- মেয়েদের পড়িয়ে লাভ নেই। তারা তো কয়দিন পরেই স্বামীর ঘরে চলে যাবে। প্রবন্ধের পুরুষশাসিত সমাজের এই দৃষ্টিভঙ্গির পুরোটাই অশিক্ষিত কৃষকের মাঝে দৃশ্যমান। সারকথা: নারীদের পড়াশোনা করিয়ে লাভ ও নেই এরকম দৃষ্টিভরিণ উদ্দীপকে ফুটে উঠেছে আর একই বিষয়ের আলোচনা 'অর্থালী' প্রবন্ধেও রয়েছে। সমাজব্যবস্থার এই মানসিকতার দিকটি উদ্দীপকের সলো ও প্রবন্ধের সাদৃশ্য সৃষ্টি করেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে 'অর্থালী' প্রবন্ধের বক্তব্যের সাদৃশ্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর