উদ্দীপকের ডলির মানসিকতা সম্পর্কে 'অর্ধাঙ্গী' প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন কী ইঙ্গিত করেছেন?
উত্তর: ➤ যথার্থ শিক্ষার অভাবে উদ্দীপকের ডলির মতো নারীদের মনমানসিকতার যে চিত্র দেখা যায় 'অর্ধালী' প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন সেই দিকটিরই ইঙ্গিত করেছেন। ➤ প্রকৃত শিক্ষার অভাবে মানুষের মনমানসিকতা বিকশিত হয় না। পুরুষশাসিত সমাজ নারীকে যথার্থ মূল্যায়ন না করে শিক্ষা-দীক্ষা থেকে দূরে রেখে দাসীতে পরিণত করে। স্বামীর হুকুম পালন ও রান্নাবান্নার কাজ করাই তার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। ➤ উদ্দীপকে দেখা যায়, ডলি বেশিদূর পড়ালেখা করতে পারেনি। মেধাবী হওয়া সত্ত্বেও এখন তার সময় কাটে স্বামীর হুকুম পালন করে এবং রান্নাঘরে রান্নার কাজ করে। তার স্বামী ডাক্তার হলেও তার পরিচয় 'হাউজ ওয়াইফ'। স্বামীর কথাবার্তায় অংশগ্রহণ করার মতো বুদ্ধি বা ইচ্ছা কোনোটাই তার নেই। পুরুষশাসিত সমাজের অবহেলিত দৃষ্টিভঙ্গির কারণে তার এই মনমানসিকতার দীন অবস্থা। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন নারীর যে পশ্চাৎপদ মানসিকতার কথা বলেছেন উদ্দীপকের ডলি তার যথার্থ প্রতিচ্ছবি। সারকথা: 'অর্থালী' প্রবন্দে রোকেয়া সাখাওয়াত হোসেন নারীর যে হীন মনমানসিকতার প্রতি ইঙ্গিত করেছেন উদ্দীপকের চলি • মানসিকতায় তা স্পষ্ট। প্রভু স্বামীয় যুকুম পালন ও রান্নাবান্নার কাজেই তার জীবন সীমাবদ্ধ।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
উদ্দীপকের ডলির মানসিকতা সম্পর্কে 'অর্ধাঙ্গী' প্রবন্ধে রোকেয়া সাখাওয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর