“উদ্দীপকের মূল সুর 'সোনার তরী' কবিতারই প্রতিধ্বনি।”- উক্তিটির পক্ষে যুক্তি দাও।
উত্তর: “উদ্দীপকের মূলসুর অর্থাৎ ব্যক্তি মানুষের চেয়ে কর্ম মূল্যবান এই বিষয়টিই 'সোনার তরী' কবিতায়ও প্রতিধ্বনিত হওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়ে উঠেছে I 'সোনার তরী' কবিতায় কবি রূপকের ছলে মানব জীবনদর্শন তুলে ধরেছেন। এই জগৎ সংসারে ব্যক্তি মানুষের কোনো মূল্য নেই। সোনার তরী হলো মহাকালের প্রতীক । মহাকাল ব্যক্তি মানুষকে স্থান দেন না। মানুষের কর্ম, মানুষের সৃষ্টি মহাকাল ধারণ করে, লালন করে। তাই কৃষক একা শূন্য নদীর তীরে পড়ে থাকে আর তার সৃষ্ট সোনার ফসল সোনার তরী তুলে নিয়ে মহাকালের পথে ধাবিত হয়। এমনই জীবন সত্য 'সোনার তরী' কবিতায় তুলে ধরা হয়েছে। উদ্দীপকেও মানুষের জীবনাদর্শন তুলে ধরা হয়েছে। ইতিহাসের যে সকল মহান ব্যক্তি স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তাঁরা তাঁদের ব্যক্তি মানুষের জন্য নয়, তাঁদের সৃষ্টির জন্য বিখ্যাত হয়ে আছেন । প্রীতিলতা, সূর্যসেন, শাজাহান ও সম্রাট অশোক কর্মের মাধ্যমে নিজেদের জীবন এমনভাবে তৈরি করেছিলেন যে, মানুষের জন্য যা আদর্শ ও অনুকরণীয় । তাই তাঁদের মৃত্যুর পর মহাকাল তাঁদের কর্মের জন্য, অবদানের জন্য মনে রেখেছে। উদ্দীপক ও সোনার তরী কবিতার আলোকে বলা যায় যে, উদ্দীপকের মূলসুর সোনার তরী কবিতারই প্রতিধ্বনি। সোনার তরী কবিতায় অন্তর্লীন হয়ে আছে মানব জীবনদর্শন।মহাকালের চিরন্তন স্রোতে মানুষ অনিবার্য বিষয়কে এড়াতে পারে না। ব্যক্তি মানুষের মৃত্যু অনিবার্য।এই জগত সংসারে টিকে থাকে কেবল মানুষের সৃষ্টি কর্ম বা শিল্প সৃষ্টি। তাই কবির সৃষ্টিকর্ম সোনার তৈরিতে স্থান পেলেও ব্যক্তি কবির স্থান সেখানে হয় না।ব্যক্তি মানুষ অনিবার্যভাবে মহাকালের শূন্যতায় বিলীন হয়।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
“উদ্দীপকের মূল সুর 'সোনার তরী' কবিতারই প্রতিধ্বনি।”- উক্তিটির পক্ষে…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর