শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আলোচনা কর।

উত্তর: উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের ব্যক্তি মানুষটির চিরন্তন অসহায়ত্বের দিকটি মিল রয়েছে। এ কবিতায় কৃষক শিল্পস্রষ্টা কবির প্রতীক। এখানে কৃষকের উৎপাদিত ফসল মূলত কবির সৃষ্টিকর্ম। কবি জানেন, মহাকাল তাঁর সৃষ্টিকর্মকে গ্রহণ করলেও সেখানে তাঁর ঠাঁই নেই, তেমনটি দেখা যায় এ কবিতার কৃষকের ক্ষেত্রে। কৃষক তাঁর উৎপাদিত ফসলের সবটুকু মাঝির নৌকায় তুলে দেওয়ার পর সেখানে তাঁর নিজের জন্য জায়গা থাকে না। মহাকালের নিয়মের কাছে ব্যক্তি মানুষের এই চিরন্তন অসহায়ত্বের দিকটিই কবি কৃষক চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন । উদ্দীপকের নারায়ণ চৌধুরী একজন ডাকসাইটে জমিদার ছিলেন। তাছাড়া প্রজ্ঞা ও প্রতিভায়ও ছিলেন সবার শীর্ষে। তাঁর জীবনে অর্জিত সকল সম্পদ দিয়ে তিনি তাঁর ছেলে-মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন । এখন তাঁর ছেলে মেয়েরা বিদেশে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। অথচ নারায়ণ চৌধুরীর খোঁজখবর নেওয়ার সময়ও তাদের নেই। তাই বলা যায়, নারায়ণ চৌধুরীর জীবনের সকল অর্জন তাঁর সন্তানেরা নিজেদের কাজে লাগালেও পিতার দায়িত্ব তারা কেউ নেয়নি। সুতরাং, নিষ্ঠুর পৃথিবী শুধু মানুষের কর্মফলকেই বহন করে ব্যক্তি মানুষটার খোঁজ কেউ রাখে না। যা আলোচ্য কবিতার কৃষকের ক্ষেত্রেও সত্য।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের কোন দিকটির …

উদ্দীপক

এক সময়ের ডাকসাইটে জমিদার নারায়ণ চৌধুরী প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার শীর্ষে। তাঁর জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ করেছেন তিনি। ছেলে-মেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানে রয়েছেন। কিন্তু বৃদ্ধ বাবার খোঁজ-খবর নেওয়ার সময় নেই তাঁদের কারও। বার্ধক্যের এই সংকটাপন্ন অবস্থায় তিনি বৃদ্ধাশ্রমেও যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে। এখন তাঁর সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা একা।

Chittagong · 2022

উত্তর

'সোনার তরী' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত ।

উত্তর

প্রশ্নোক্ত চরণটির মধ্য দিয়ে মহাকালের কাছে ব্যক্তিমানুষের চিরন্তন অসহায়ত্বের দিকটি উন্মোচিত হয়েছে। আলোচ্য কবিতায় কবি এক নিঃসঙ্গ কৃষকের রূপকে জীবনের এক গভীর সত্যকে তুলে ধরেছেন। মহাকাল কৃষকের কর্মফলের প্রতীক সোনার ধানকে গ্রহণ করলেও তাঁকে গ্রহণ করে না। ফলে অপূর্ণতার বেদনা নিয়ে তাঁকে অপেক্ষা করতে হয় মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য । প্রশ্নোক্ত চরণটিতে শূন্য নদীর তীরে কৃষকের পড়ে থাকার চিত্র উপস্থাপনের মধ্য দিয়ে কবি এ বিষয়টিকেই উপস্থাপন করেছেন।

উত্তর

উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের ব্যক্তি মানুষটির চিরন্তন অসহায়ত্বের দিকটি মিল রয়েছে। এ কবিতায় কৃষক শিল্পস্রষ্টা কবির প্রতীক। এখানে কৃষকের উৎপাদিত ফসল মূলত কবির সৃষ্টিকর্ম। কবি জানেন, মহাকাল তাঁর সৃষ্টিকর্মকে গ্রহণ করলেও সেখানে তাঁর ঠাঁই নেই, তেমনটি দেখা যায় এ কবিতার কৃষকের ক্ষেত্রে। কৃষক তাঁর উৎপাদিত ফসলের সবটুকু মাঝির নৌকায় তুলে দেওয়ার পর সেখানে তাঁর নিজের জন্য জায়গা থাকে না। মহাকালের নিয়মের কাছে ব্যক্তি মানুষের এই চিরন্তন অসহায়ত্বের দিকটিই কবি কৃষক চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন । উদ্দীপকের নারায়ণ চৌধুরী একজন ডাকসাইটে জমিদার ছিলেন। তাছাড়া প্রজ্ঞা ও প্রতিভায়ও ছিলেন সবার শীর্ষে। তাঁর জীবনে অর্জিত সকল সম্পদ দিয়ে তিনি তাঁর ছেলে-মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন । এখন তাঁর ছেলে মেয়েরা বিদেশে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। অথচ নারায়ণ চৌধুরীর খোঁজখবর নেওয়ার সময়ও তাদের নেই। তাই বলা যায়, নারায়ণ চৌধুরীর জীবনের সকল অর্জন তাঁর সন্তানেরা নিজেদের কাজে লাগালেও পিতার দায়িত্ব তারা কেউ নেয়নি। সুতরাং, নিষ্ঠুর পৃথিবী শুধু মানুষের কর্মফলকেই বহন করে ব্যক্তি মানুষটার খোঁজ কেউ রাখে না। যা আলোচ্য কবিতার কৃষকের ক্ষেত্রেও সত্য।

উত্তর

পৃথিবী মানুষের কর্মফল গ্রহণ করলেও ব্যক্তি মানুষটাকে হারিয়ে যেতে হয় কালের অতল গহ্বরে। সময়ের পরিক্রমায় ব্যক্তি মানুষের মৃত্যু হয় ঠিকই। কিন্তু তার সৃষ্টিশীল কর্মের মৃত্যু নেই। সংগত কারণেই মানুষের মৃত্যুর পরও তার সৃষ্টিকর্ম টিকে যায়। রূপকের আড়ালে এ ভাবসত্যটিই উন্মোচিত হয়েছে আলোচ্য কবিতাটিতে। সেখানে দেখা যায়, বিরূপ পরিবেশে ধান কাটার পর এক কৃষক মাঝিকে তাঁর ধান তুলে নেওয়ার জন্য আর্জি জানালে মাঝি তাঁর কর্মফলরূপী ধান নৌকায় তুলে নেয়, কিন্তু ফসল উৎপাদনকারী কৃষকের আশ্রয় মেলে না। অর্থাৎ, মানুষের মহৎ কর্ম মহাকালের মাঝে ঠাঁই পেলেও ব্যক্তি মানুষকে অবধারিতভাবেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয় । জমিদার নারায়ণ চৌধুরী জীবনের সকল জ্ঞান ও সম্পদ উজাড় করে নিজ সন্তানদের শিক্ষিত করে তোলেন।তারা এখন বিদেশে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। অথচ নারায়ণ চৌধুরীর খোঁজখবর নেওয়ার কেউ নেই। সন্তানদের সম্মানের কথা ভেবে তিনি বৃদ্ধাশ্রমেও যান না। নিজ বাড়িতে তাঁর একা একা দিন কাটে। সময় পরিকল্পনায় অনিবার্যভাবে ব্যক্তি মানুষের মৃত্যু হলেও তার সৃষ্টিকর্মের মৃত্যু নেই। মাঝি সে মহাকালের প্রতীক। সে কৃষকের উৎপাদিত ফসল নৌকায় তুলে নিলেও কৃষককে তীরেই ফেলে রেখে চলে যায়। ঠিক তেমনি, নারায়ণ চৌধুরীর সকল ধন-সম্পদ ও জ্ঞান গরিমা তাঁর সন্তানরা গ্রহণ করলেও নারায়ণ চৌধুরীকে গ্রহণ করেননি। তাঁকে একা একাই জীবনের শেষ পরিণতির দিকে এগোতে হবে। তাই বলা যায়, সৃষ্টিকর্তা নয়, সৃষ্টিকর্মই মুখ্য এই পৃথিবীর বুকে।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?

  • ছোটো
  • বড়ো
  • কোলাহলপূর্ণ
  • নির্জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?

  • অনিশ্চয়তা
  • অপ্রাপ্তিবোধ
  • হতাশা
  • আশঙ্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?

  • পুনশ্চ
  • দেনা-পাওনা
  • রাজসিংহ
  • ডাকঘর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধারালো iii. বিদ্যুতের মতো ক্ষীপ্র নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?

  • মাঝিকে
  • কবিকে
  • শিল্পীকে
  • গায়ককে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?

  • হিংস্রতা
  • উদ্দামতা
  • শান্তরূপ
  • প্রবহমানতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক্ষুরের মতো ধারালো বর্শা
  • ক্ষুরের মতো ধারালো অস্ত্র
  • ক্ষুরের মতো ধারালো নদী
  • ক্ষুরের মতো ধারালো স্রোত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?

  • আয়তনে ছোটো খেত
  • নদীর ছোটো চর
  • মানুষের জীবনপরিধি
  • অজানার দেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত করা যায়?

  • আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
  • আমার সাম্পান যাত্রী না লয়, ভাঙা আমার তরী
  • এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি
  • সময় গেলে সাধন হবে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?

  • ইহজগৎ
  • নদীর কূল
  • ধানখেত
  • পরপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তরুছায়া' অর্থ কী?

  • গাছের ছায়া
  • নদীর ছায়া
  • বাড়ির ছায়া
  • প্রাণীর ছায়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

  • কৃষককে
  • মাঝিকে
  • মৃত্যুকে
  • ভূস্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধার'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হ'তরুছায়া' অর্থ কী?'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।