উদ্দীপকে উল্লিখিত 'কাজগুলো' 'সোনার তরী' কবিতায় বর্ণিত কীসের সাথে তুলনীয়? বুঝিয়ে দাও।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত কাজগুলো 'সোনার তরী' কবিতায় বর্ণিত ব্যক্তিমানুষের সৃষ্টিকর্মের সঙ্গে তুলনীয়। 'সোনার তরী' কবিতায় কবি এক গভীর জীবনদর্শনকে উন্মোচন করেছেন। তিনি দেখিয়েছেন, মহাকাল কেবল মানুষের সৃষ্টিশীল মহৎ কর্মকেই গ্রহণ করে; ব্যক্তিমানুষকে নয়। আর তাই কালপরিক্রমায় সৃষ্টিকর্ম রয়ে গেলেও মানুষকে অনিবার্যভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আলোচ্য কবিতায় কৃষক চরিত্রটির আধারে কবি এ সত্যটিকেই উন্মোচন করেছেন। উদ্দীপকের কবিতাংশে মানুষের জীবনের এক অমোঘ সত্যের উদ্ঘাটন করা হয়েছে। এখানে বলা হয়েছে, সময়ের সাথে সাথে মানুষের শরীর, মন, বুদ্ধি সবকিছুই একসময় অচল হয়ে যায়। যৌবন থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত মানুষের অনেক কাজ থাকে। কিন্তু তার কাজগুলোই কেবল পৃথিবীতে থেকে যায়, তাকে চলে যেতে হয়। আলোচ্য 'সোনার তরী' কবিতায়ও মানুষের সুকৃতিময় কর্মের অমরতার কথা বলা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, ব্যক্তিমানুষের মৃত্যু অনিবার্য হলেও তার সৃষ্টিকর্মের মৃত্যু নেই। সে বিবেচনায়, আলোচ্য কবিতার ব্যক্তিমানুষের মৃত্যুর বিপরীতে কর্মের অমরতার দিকটি উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'কাজগুলো' 'সোনার তরী' কবিতায় বর্ণিত কীসের সাথে তু…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর