উদ্দীপকের মহেশচন্দ্র ভট্টাচার্যের ব্যক্তিজীবনের মধ্য দিয়ে 'সোনার তরী' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা করো।
উত্তর: বাউদ্দীপকের মহেশচন্দ্র ভট্টাচার্যের ব্যক্তিজীবনের মধ্য দিয়ে 'সোনার তরী' কবিতার কৃষকের সোনার ধান ফলানোর দিকটি ফুটে উঠেছে। 'সোনার তরী' কবিতায় কৃষক, ধান, সোনার তরী ইত্যাদি রূপকের মাধ্যমে এক গভীর জীবনদর্শন প্রকাশ পেয়েছে। কৃষক যেন কীর্তিমান মানুষের প্রতিচ্ছবি, ধান তার কর্মকৃতি এবং সোনার তরী হচ্ছে পৃথিবী। পৃথিবী নামক তরীতে মানুষের ধান স্থান পেলেও নিজেকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। তাই জীবনে সোনা ফলানোর মতো কর্ম করে নিজের স্বাক্ষর রেখে যাওয়াই প্রকৃত মানুষের কর্তব্য। উদ্দীপকের মহেশচন্দ্র ভট্টাচার্য একজন কীর্তিমান বাঙালি। প্রকৃত ধনসম্পদ অর্জন করলেও তিনি তা ব্যক্তিগত ভোগ-বিলাসে ব্যয় না করে শিক্ষাবিস্তার ও দারিদ্র্য দূরীকরণসহ নানাবিধ সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করেন। ফলে তিনি মৃত্যুবরণ করলেও মানুষের মাঝে স্মরণীয় হয়ে আছেন। প্রায় একই রকম চিত্র 'সোনার তরী' কবিতার কৃষকের সোনার ধান ফলানোর মাঝে লক্ষ করা যায়। তাই উদ্দীপকের মহেশচন্দ্র ভট্টাচার্য এবং কবিতার কৃষক যেন একই জীবনচেতনার ব্যক্তিত্ব।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
উদ্দীপকের মহেশচন্দ্র ভট্টাচার্যের ব্যক্তিজীবনের মধ্য দিয়ে 'সোনার তর…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর