'মানুষ বাঁচে কর্মের মধ্যে।'- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: মহেশচন্দ্র ভট্টাচার্যের কর্মময় জীবনের সাথে 'সোনার তরী' কবিতার সোনার ধান ফলানো কৃষকের জীবনের তুলনা করে আলোচ্য মন্তব্যটিকে যৌক্তিক বলা যায়। 'সোনার তরী' কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবনদর্শন। কৃষক, সোনার ধান, সোনার তরী ইত্যাদি রূপকের মাধ্যমে তিনি এক মহাসত্য তুলে ধরেছেন। সোনার ধান ফলানো কৃষকের স্থান সংকুলান হয় না সোনার তরীরূপ পৃথিবীতে। সোনার ধান তথা কৃষকের কীর্তিসমূহের মাঝেই তাঁর বেঁচে থাকা; তাঁর ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয়। মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। উদ্দীপকের মহেশচন্দ্র ভট্টাচার্য সমাজের সফল মানুষদের একজন। তিনি প্রচুর বিত্তশালী হলেও ব্যক্তিগত সুখ-সুবিধার কথা চিন্তা করেননি। তিনি দারিদ্র্য দূরীকরণ, শিক্ষাবিস্তারসহ নানারকম সমাজক্টেবামূলক কাজ করেন। ফলে পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁর কৃতিত্বে তিনি স্মরণীয় হয়ে আছেন। 'সোনার তরী' কবিতার কৃষকের মাঝেও এমন কর্মকুশলতা দেখা যায়। কৃষক সোনার ধান ফলিয়ে বিশ্বকে করেছে সমৃদ্ধ, যদিও সোনার তরী নামক পৃথিবীতে তিনি স্থান পাননি। উদ্দীপক ও 'সোনার তরী' কবিতায় যথাক্রমে মহেশচন্দ্র ভট্টাচার্য ও কৃষকের কীর্তিমান হয়ে ওঠার বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। উভয়ের কর্মধারা একই ধারায় বহমান। মানবকল্যাণ ও সোনার ধান তাই একে অপরের পরিপূরক। মহেশচন্দ্র ভট্টাচার্য ও কৃষক তাঁদের কর্মগুণে চিরস্মরণীয়। তাই প্রশ্নোল্লিখিত 'মানুষ বাঁচে তার কর্মের মধ্যে।'- উক্তিটিকে যথার্থ বলে প্রতীয়মান হয়।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
'মানুষ বাঁচে কর্মের মধ্যে।'- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর