শেয়ারFacebookWhatsApp

"শির নেহারি' আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!"- ব্যাখ্যা কর।

উত্তর: • প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে কবি অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত না করার কথা বলেছেন। • 'বিদ্রোহী' কবিতায় কবির বীরসত্তা সত্য ও ন্যায়ের শক্তিতে অটুট। তিনি আত্মবিশ্বাসে বলীয়ান। তার শির বা মস্তক হিমালয়ের শিখর বা শীর্ষচূড়া পর্যন্ত, কারও কাছে নত হওয়ার নয়। কবি অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করেন না। তাই তিনি সব অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। সবার ওপরে মাথা তুলে দাঁড়ান তিনি।

HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল

"শির নেহারি' আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

মানবো না বাধা, মানবো না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি রুখবে কে আর এই অগ্রগতি, সাধ্য কার?. রুটি দেবে নাকো? দেবে না অন্ন? এ লড়াইয়ে তুমি নও প্রসন্ন? চোখ-রাঙানিকে করি না গণ্য ধারি না ধার।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

'বিদ্রোহী' কবিতায় কবি বিধবার বুকের ক্রন্দন-শ্বাস।

উত্তর

• প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে কবি অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত না করার কথা বলেছেন। • 'বিদ্রোহী' কবিতায় কবির বীরসত্তা সত্য ও ন্যায়ের শক্তিতে অটুট। তিনি আত্মবিশ্বাসে বলীয়ান। তার শির বা মস্তক হিমালয়ের শিখর বা শীর্ষচূড়া পর্যন্ত, কারও কাছে নত হওয়ার নয়। কবি অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করেন না। তাই তিনি সব অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। সবার ওপরে মাথা তুলে দাঁড়ান তিনি।

উত্তর

• উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার সংগ্রামী চেতনার দিকটি নির্দেশ করেছে। • যুগে যুগে অত্যাচারী শাসকেরা শোষণ-পীড়ন করে মানুষকে দাবিয়ে রাখতে চেয়েছে। কিন্তু মানুষ সেই অত্যাচারীর কবল থেকে মুক্তির আশায় প্রতিরোধ গড়ে তুলেছে। • উদ্দীপকের কবিতাংশে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে, নিজের ক্ষতি হবে এই ভয়কে জয় করে দেশের কল্যাণে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মনোভার ব্যক্ত হয়েছে, 'বিদ্রোহী' কবিতায়ও কবির মূল সুর অত্যাচারী 'শোষকের বিরুদ্ধে মাথানত না করার। কবি সকল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। 'আমি' প্রতীকে কবি দৃঢ় প্রত্যয় নিয়ে ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার জয়গান গেয়েছেন। কবির বিদ্রোহী চেতনার প্রবলতা শাসকশ্রেণির ভিত কাঁপিয়ে দিয়েছিল। তাই বলা যায়, উদ্দীপকের চেতনা 'বিদ্রোহী' কবিতার সংগ্রামী চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• "চেতনার দিক থেকে উদ্দীপকের মূলভাব 'বিদ্রোহী' কবিতার মূলভাবের সাথে এক সূত্রে গাঁথা।"- মন্তব্যটি যথার্থ। • বাঙালি জাতি বীরের জাতি। ঐতিহাসিক কাল পরিক্রমা পর্যবেক্ষণ করলে দেখা যায়, এই জাতির জীবনের বাঁকে বাঁকে মিশে আছে বিদ্রোহ-বিপ্লব আর সংগ্রামের ইতিহাস। • উদ্দীপকে বিদ্রোহের বাণী পরিলক্ষিত হয়। বিদ্রোহীরা কোনো বাধা মানবে না, দেশমাতার কোনো ক্ষতি হতে দেবে না। শাসকের রক্তচক্ষুকে ভয় পায় না, বরং সংগ্রামের মধ্য দিয়ে মুক্তির স্বাদ পেতে ইচ্ছুক। উদ্দীপকের এই সংগ্রামী চেতনার দিকটি 'বিদ্রোহী' কবিতার সাথে হুবহু মিলে যায়। কেননা এই কবিতায় কবি সকল অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চিরতরে মুছে ফেলার জন্য জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন। • 'বিদ্রোহী' কবিতায় কবি ঔপনিবেশিক অপশক্তির বিরোধিতা করেছেন। কবির বিদ্রোহ সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে। কবির একমাত্র উদ্দেশ্য হলো আত্মশক্তি ও আত্মবিশ্বাস জাগিয়ে নিপীড়িত মানুষের মধ্যে মুক্তির বার্তা দেওয়া। আর এগুলো করার জন্য কবি সংগ্রামী চেতনাকে বুকে ধারণ করে ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। কবির এই চেতনা উদ্দীপকেও সুস্পষ্ট। এসব দিক বিচারে বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : বিদ্রোহীরাজশাহী কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?

  • অর্ফিয়াসকে
  • দুর্বাসাকে
  • শিবকে
  • ইস্রাফিলকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?

  • বেদুইন পরিবারে জন্মের আকাঙ্ক্ষায়
  • বেদুইনরা যাযাবর বলে
  • নিজেকে বেদুইনদের মতো যোদ্ধা মনে করায়
  • বেদুইনদের ভালোবাসতেন বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে 'বিদ্রোহী' কবিতায় কার মিল রয়েছে?

যশোর বোর্ড

  • চেঙ্গিস খানের
  • ক্ষ্যাপা দুর্বাসার
  • পিণাক-পাণির
  • নটরাজের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?

  • অহংকারী বলে
  • বিদ্রোহী বলে
  • শক্তিশালী বলে
  • আত্মমর্যাদাবোধসম্পন্ন বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরশুরাম বিষ্ণুর কততম অবতার?

  • প্রথম
  • দ্বিতীয়
  • চতুর্থ
  • ষষ্ঠ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iii. উৎপীড়ন বন্ধ করতে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরুদ্ধে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হাবিয়া কী?

  • সাতটি দোজখের একটির নাম
  • আটটি বেহেশতের একটির নাম
  • বেহেশতের একটি নদীর নাম
  • দোজখের প্রধান দ্বার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?

  • আস্ফালন
  • নেহারি
  • প্রত্যুদ্গমন
  • কুর্নিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?

  • প্রেম ও দ্রোহ
  • বিদ্রোহী ও বংশীবাদক
  • বিদ্রোহী ও অত্যাচারিত
  • বিদ্রোহী ও বীরযোদ্ধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কবি নিজেকে কার উন্মন মন বলেছেন?

  • অর্ফিয়াসের
  • উদাসীর
  • হুতাশীর
  • বঞ্চিত পথিকের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

  • বিশ্ব-বিধাতার
  • ভারত-মাতার
  • জন্মভূমির
  • স্বীয় ধর্মের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাকবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?পরশুরাম বিষ্ণুর কততম অবতার?কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iবিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরহাবিয়া কী?কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সকবি নিজেকে কার উন্মন মন বলেছেন?কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।