• অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ এবং সংগ্রামী চেতনার দিকটি ফুটে ওঠার দিক থেকে উদ্দীপকের সাথে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্য রয়েছে।
• যুগে যুগে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে নিপীড়িত মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে ন্যায্য অধিকার আদায়ের জন্য। এক্ষেত্রে তরুণদের ভূমিকা অগ্রগণ্য। তারা জীবন উৎসর্গ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও নতুন পৃথিবী সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে।
• উদ্দীপকে রক্ষণশীল মানুষদের সাহসী চেতনায় উদ্বুদ্ধ হতে বলা হয়েছে। তরুণরা ধ্বংসের মধ্য দিয়েই পৃথিবীকে নবরূপে সাজানোর অঙ্গীকারবদ্ধ। পৃথিবীর সব অশুভ শক্তি ও শোষণের বিরুদ্ধে বাঙালি জাতি সোচ্চার। অপরদিকে 'বিদ্রোহী' কবিতায় কবি আত্মশক্তির জাগরণ প্রত্যাশা করেছেন। বাঙালির অধিকার আদায়ে আত্মদান এবং এমন চেতনা বাঙালির হৃদয়ে হৃদয়ে ছড়িয়ে দেওয়ার দিকটি নির্দেশ করা হয়েছে। কবিতায় কবি জানিয়ে দেন যে, উৎপীড়িত জনতার কান্না যতদিন পর্যন্ত দূর না হবে ততদিন সংগ্রামী কবিসত্তা শান্ত হবে না। কবি ধ্বংসের মধ্য দিয়েই নতুন করে গড়তে চান। তাই বলা যায়, বিদ্রোহ ও সংগ্রামী চেতনার দিক থেকে উদ্দীপকের সাথে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্য রয়েছে।