শেয়ারFacebookWhatsApp

'বিদ্রোহী' কবিতায় কবি কী দলে যান?

উত্তর: 'বিদ্রোহী' কবিতায় কবি যত বন্ধন, নিয়ম কানুন শৃঙ্খল আছে তা দলে যান।

HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল

'বিদ্রোহী' কবিতায় কবি কী দলে যান?

উদ্দীপক

"যতই চাও না কেন, আমার কণ্ঠ তুমি থামাতে পারবে না, যতই করবে রুদ্ধ ততই দেখবে আমি ধ্বনি প্রতিধ্বনিময়। আমার কণ্ঠকে কেউ কোনোদিন থামাতে পারেনি যেমন পারেনি কেউ কোনোকালে ঠেকাতে অরুণোদয়, চাও বা না চাও নৈঃশব্দ্যেও যদি কান পাতো শুনবে আমারই কণ্ঠস্বর।”

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025

উত্তর

'বিদ্রোহী' কবিতায় কবি যত বন্ধন, নিয়ম কানুন শৃঙ্খল আছে তা দলে যান।

উত্তর

• "মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য।”-চরণটিতে কবি প্রেম ও দ্রোহের সমন্বয়ে নিজ অস্তিত্বের স্বরূপ তুলে ধরেছেন। 'বিদ্রোহী' কবিতায় শোষণ-নির্যাতন থেকে নিপীড়িত জাতিকে মুক্তিদানের জন্য তাঁর বিদ্রোহের বাণী উচ্চারণ করেছেন। কবি মানবপ্রেম ও সাম্যচেতনার কথা বলেছেন। অসাম্য ও অনাচার লক্ষ করে তিনি ব্যথিত হয়েছেন। কবিসত্তার এই বিদ্রোহী রূপ এবং তার অন্তরালে মানবপ্রেমের বিষয়টি বোঝাতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

• উদ্দীপকের সাথে 'বিদ্রোহী' কবিতার প্রতিবাদী সত্তা ও আত্মজাগরণের দিকটি সাদৃশ্যপূর্ণ। • পৃথিবীতে যখনই কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, তখনই আভির্ভূত হয়েছেন বিদ্রোহী সত্তা। অন্যায় ও অসত্যের কাছে মাথা নত না করে তারা দেশ ও জাতিকে মুক্ত করার শপথ নিয়েছেন। • 'বিদ্রোহী' কবিতায় কবি একজন প্রতিবাদী, সংগ্রামী সত্তারূপে আবির্ভূত হয়েছেন। সকল অন্যায়, অত্যাচার, অনিয়ম, অসাম্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে এ কবিতায়। একজন বিপ্লবী সত্তারূপে উদিত হয়ে কবি সকল অন্যায়, শোষকের শোষণকে ধ্বংস করতে চান। যত অন্যায় নিয়মকানুনের বেড়াজাল সব কবি পায়ে পিষে চির উন্নত মস্তকে উদিত হতে চান। উদ্দীপকেও দেখা যায়, সকল বাধা-বিপত্তি ও প্রতিরোধকে পেছনে ফেলে উচ্চকণ্ঠ ধ্বনিত হচ্ছে। অন্যায়ের কাছে মাথানত না করে প্রতিবাদ অক্ষুণ্ণ রাখার প্রত্যয় প্রকাশ পাচ্ছে। তাই 'বিদ্রোহী' কবিতার সাথে উদ্দীপকের প্রতিবাদী সত্তার সাদৃশ্য প্রবল।

উত্তর

• 'উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার মূলভাব একসূত্রে গাঁথা'-মন্তব্যটি যথার্থ। • বাঙালি জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস। যুগে যুগে বহু অপশক্তি শাসন ও শোষণে জর্জরিত করেছে এদেশের আপামর জনগোষ্ঠীকে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম করেই বাঙালিকে টিকে থাকতে হয়েছে। • উদ্দীপকে দেখা যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সত্তা উচ্চকণ্ঠে সক্রিয়। যতই অন্যায়ভাবে রুদ্ধ করে রাখা হোক না কেন, প্রতিবাদ থেমে যাবে না। যত চেষ্টাই করা হোক, সূর্যোদয়কে যেমন থামানো অসম্ভব, তেমনই অত্যাচারীর অত্যাচারের অবসানকল্পে প্রতিবাদী সত্তাও চির জাগ্রত ও অপ্রতিরোধ্য। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে প্রতিবাদী কণ্ঠস্বর থাকবে উচ্চকণ্ঠ। 'বিদ্রোহী' কবিতায়ও কবি এমনই এক বিদ্রোহী সত্তার আবির্ভাব ঘটিয়েছেন। • 'বিদ্রোহী' কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘটেছে। কবির আপন তেজ, বীরত্ব ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অপূর্ব সম্মিলন ঘটেছে এখানে। শোষকের শোষণ-বঞ্চনা, অপশাসনকে রুখে দিতে প্রয়োজনে কবি সব বন্ধন, আইন-কানুন-শৃঙ্খল ভঙ্গ করবেন। উদ্দীপকেও দেখা যায় এক প্রতিবাদী ও বিপ্লবী কণ্ঠস্বর, যার দৃঢ় অবস্থান 'বিদ্রোহী' কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার মূলভাব একসূত্রে গাঁথা।
HSCBangla 1st Paperকবিতা : বিদ্রোহীসরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?

  • অর্ফিয়াসকে
  • দুর্বাসাকে
  • শিবকে
  • ইস্রাফিলকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?

  • বেদুইন পরিবারে জন্মের আকাঙ্ক্ষায়
  • বেদুইনরা যাযাবর বলে
  • নিজেকে বেদুইনদের মতো যোদ্ধা মনে করায়
  • বেদুইনদের ভালোবাসতেন বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে 'বিদ্রোহী' কবিতায় কার মিল রয়েছে?

যশোর বোর্ড

  • চেঙ্গিস খানের
  • ক্ষ্যাপা দুর্বাসার
  • পিণাক-পাণির
  • নটরাজের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?

  • অহংকারী বলে
  • বিদ্রোহী বলে
  • শক্তিশালী বলে
  • আত্মমর্যাদাবোধসম্পন্ন বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরশুরাম বিষ্ণুর কততম অবতার?

  • প্রথম
  • দ্বিতীয়
  • চতুর্থ
  • ষষ্ঠ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iii. উৎপীড়ন বন্ধ করতে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরুদ্ধে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হাবিয়া কী?

  • সাতটি দোজখের একটির নাম
  • আটটি বেহেশতের একটির নাম
  • বেহেশতের একটি নদীর নাম
  • দোজখের প্রধান দ্বার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?

  • আস্ফালন
  • নেহারি
  • প্রত্যুদ্গমন
  • কুর্নিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?

  • প্রেম ও দ্রোহ
  • বিদ্রোহী ও বংশীবাদক
  • বিদ্রোহী ও অত্যাচারিত
  • বিদ্রোহী ও বীরযোদ্ধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কবি নিজেকে কার উন্মন মন বলেছেন?

  • অর্ফিয়াসের
  • উদাসীর
  • হুতাশীর
  • বঞ্চিত পথিকের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

  • বিশ্ব-বিধাতার
  • ভারত-মাতার
  • জন্মভূমির
  • স্বীয় ধর্মের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাকবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?পরশুরাম বিষ্ণুর কততম অবতার?কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iবিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরহাবিয়া কী?কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সকবি নিজেকে কার উন্মন মন বলেছেন?কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।