শেয়ারFacebookWhatsApp

কবি কী মানেন না?

উত্তর: • কবি কোনো আইন মানেন না।

HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল

কবি কী মানেন না?

উদ্দীপক

রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোর কণ্ঠনালীর খুনপিয়াসী ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপে ঝাঁপি। আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি; তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাঙলা ছাড়ো।

সিলেট এমসি কলেজ · 2025

উত্তর

• কবি কোনো আইন মানেন না।

উত্তর

• যখন উৎপীড়িত জনতার ক্রন্দন থেমে যাবে, অত্যাচারী যুদ্ধবাজদের অত্যাচার থেমে যাবে তখনই কবি শান্ত হবেন, তার আগে নয়। • 'বিদ্রোহী' কবিতায় কবি সমস্ত অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। পৃথিবীতে যতদিন অন্যায় থাকবে ততদিন কবি তার প্রতিবাদ ও সংগ্রামকে অব্যাহত রাখবেন। যতদিন শাসকরা অন্যায় নিয়মকানুন দ্বারা মানুষের ন্যায্য অধিকারকে হরণ করতে থাকবে ততদিন বিদ্রোহ চালিয়ে যাবেন কবি। পৃথিবীতে অন্যায়-অবিচার বন্ধ না হওয়া পর্যন্ত কবির বিদ্রোহ থামবে না। কবি বলেছেন, আমি সেই দিন হব শান্ত যেদিন নিপীড়িত-নির্যাতিত ও সর্বহারা মানুষের মুক্তি হবে, তারা নিজেদের ন্যায্য অধিকার ফিরে পাবে। তার আগ পর্যন্ত কবি তার বিদ্রোহ অব্যাহত রাখবেন।

উত্তর

• উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার যে দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ তা হচ্ছে মানুষের পরনির্ভরশীলতা পরিহার করে আত্মজাগরণের মধ্য দিয়ে নিজের অধিকার আদায়ের জন্য সচেষ্ট হওয়া এবং তার জন্য সংগ্রামে লিপ্ত হওয়া। • আমাদের সমাজে চারদিকে ছড়িয়ে আছে মিথ্যা, অন্যায় ও শোষণের চিত্র। এখানে সাধারণ মানুষের ন্যায্য অধিকারকে হরণ করে স্বার্থান্বেষী শ্রেণি শোষণ করতে থাকে। তাদের বিরুদ্ধে প্রত্যেক মানুষকেই সংগ্রামে লিপ্ত হতে হবে। তাহলেই মুক্তি সম্ভব। • উদ্দীপকের কবিতার যে ভাবার্থ তাতে দেখা যায়, একজন মানুষ নিজের অধিকার আদায়ের জন্য পরনির্ভরশীলতা পরিত্যাগ করে নিজেই সচেষ্ট হয়ে উঠেছেন নিজের অধিকার আদায়ের জন্য। সব অন্যায়ের বিরুদ্ধে নিজেই সোচ্চার হয়ে উঠেছেন। 'বিদ্রোহী' কবিতাতেও দেখা যায় কবি প্রত্যেক মানুষের মধ্যে আত্মজাগরণ সৃষ্টি করার মধ্য দিয়ে প্রত্যেক মানুষকে সকল প্রকার অন্যায় ও অনাচারের বিরুদ্ধে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করেন। নজরুলের এই বিদ্রোহী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল মানুষ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহে শামিল হয়। তাই বলা যায়, উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার যে দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে তা হচ্ছে পরনির্ভরশীলতা পরিত্যাগ করে আত্মজাগরণের মধ্য দিয়ে প্রত্যেক মানুষের নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠা' এবং প্রয়োজনে তার জন্য সংগ্রামে লিপ্ত হওয়া।

উত্তর

• "চেতনাগত মিল থাকলেও উদ্দীপকের মূলভাব এবং 'বিদ্রোহী' কবিতার মূলভাব পুরোপুরি এক নয়।"- মন্তব্যটি যথার্থ। • শোষিত, বঞ্চিত ও অত্যাচারিত মানুষের মুক্তির সংগ্রাম যুগ যুগ ধরে চলে আসছে। মুক্তির এই মহান সংগ্রামে কখনো একজন ব্যক্তির নেতৃত্বে পুরো সম্প্রদায় সংগ্রাম করেছে আবার কখনো ব্যক্তি তার মুক্তির জন্য এককভাবে সংগ্রামে লিপ্ত হয়েছে। • উদ্দীপকে দেখা যায়, একজন মানুষ পরনির্ভরশীলতা পরিত্যাগ করে নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে সংগ্রামে লিপ্ত হয়েছে। কিন্তু 'বিদ্রোহী' কবিতার মূল ভাববস্তু পর্যালোচনা করলে দেখা যায়, এর ভাববস্তু অনেকটাই বিস্তৃত। কবি এখানে মানুষের মধ্যে আত্মজাগরণের উন্মুখতা ঘটিয়ে সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। সেই সাথে প্রত্যেক মানুষকে সচেতন করে তুলতে চেয়েছেন নিজেদের অধিকার সম্পর্কে। তাই দেখা যায়, উদ্দীপকের ভাবার্থের সঙ্গে চেতনাগত মিল থাকলেও তা 'বিদ্রোহী' কবিতার মূলভাবকে পুরোপুরি ধারণ করতে পারেনি। • উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার মূলভাব পর্যালোচনা করে তাই বলা যায়, উদ্দীপকের মূলভাবের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার মূলভাবের চেতনাগত সাদৃশ্য থাকলেও সার্বিক বিবেচনায় উদ্দীপকের মূলভাব এবং 'বিদ্রোহী' কবিতার মূলভাব পুরোপুরি এক নয়।
HSCBangla 1st Paperকবিতা : বিদ্রোহীসিলেট এমসি কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?

  • অর্ফিয়াসকে
  • দুর্বাসাকে
  • শিবকে
  • ইস্রাফিলকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?

  • বেদুইন পরিবারে জন্মের আকাঙ্ক্ষায়
  • বেদুইনরা যাযাবর বলে
  • নিজেকে বেদুইনদের মতো যোদ্ধা মনে করায়
  • বেদুইনদের ভালোবাসতেন বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে 'বিদ্রোহী' কবিতায় কার মিল রয়েছে?

যশোর বোর্ড

  • চেঙ্গিস খানের
  • ক্ষ্যাপা দুর্বাসার
  • পিণাক-পাণির
  • নটরাজের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?

  • অহংকারী বলে
  • বিদ্রোহী বলে
  • শক্তিশালী বলে
  • আত্মমর্যাদাবোধসম্পন্ন বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরশুরাম বিষ্ণুর কততম অবতার?

  • প্রথম
  • দ্বিতীয়
  • চতুর্থ
  • ষষ্ঠ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iii. উৎপীড়ন বন্ধ করতে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরুদ্ধে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হাবিয়া কী?

  • সাতটি দোজখের একটির নাম
  • আটটি বেহেশতের একটির নাম
  • বেহেশতের একটি নদীর নাম
  • দোজখের প্রধান দ্বার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?

  • আস্ফালন
  • নেহারি
  • প্রত্যুদ্গমন
  • কুর্নিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?

  • প্রেম ও দ্রোহ
  • বিদ্রোহী ও বংশীবাদক
  • বিদ্রোহী ও অত্যাচারিত
  • বিদ্রোহী ও বীরযোদ্ধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কবি নিজেকে কার উন্মন মন বলেছেন?

  • অর্ফিয়াসের
  • উদাসীর
  • হুতাশীর
  • বঞ্চিত পথিকের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

  • বিশ্ব-বিধাতার
  • ভারত-মাতার
  • জন্মভূমির
  • স্বীয় ধর্মের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাকবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?পরশুরাম বিষ্ণুর কততম অবতার?কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iবিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরহাবিয়া কী?কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সকবি নিজেকে কার উন্মন মন বলেছেন?কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

কবি কী মানেন না? | Prosthuti