কবি কখন শান্ত হওয়ার কথা বলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: • যখন উৎপীড়িত জনতার ক্রন্দন থেমে যাবে, অত্যাচারী যুদ্ধবাজদের অত্যাচার থেমে যাবে তখনই কবি শান্ত হবেন, তার আগে নয়। • 'বিদ্রোহী' কবিতায় কবি সমস্ত অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। পৃথিবীতে যতদিন অন্যায় থাকবে ততদিন কবি তার প্রতিবাদ ও সংগ্রামকে অব্যাহত রাখবেন। যতদিন শাসকরা অন্যায় নিয়মকানুন দ্বারা মানুষের ন্যায্য অধিকারকে হরণ করতে থাকবে ততদিন বিদ্রোহ চালিয়ে যাবেন কবি। পৃথিবীতে অন্যায়-অবিচার বন্ধ না হওয়া পর্যন্ত কবির বিদ্রোহ থামবে না। কবি বলেছেন, আমি সেই দিন হব শান্ত যেদিন নিপীড়িত-নির্যাতিত ও সর্বহারা মানুষের মুক্তি হবে, তারা নিজেদের ন্যায্য অধিকার ফিরে পাবে। তার আগ পর্যন্ত কবি তার বিদ্রোহ অব্যাহত রাখবেন।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
কবি কখন শান্ত হওয়ার কথা বলেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর