কবি নিজেকে 'পরশুরামের কুঠার' বলেছেন কেন?
উত্তর: পৃথিবী থেকে সব যুদ্ধের অবসান ঘটিয়ে চিরন্তন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কবি নিজেকে 'পরশুরামের কুঠার' হিসেবে ঘোষণা করেছেন। পুরাণ মতে, পরশুরাম জমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র এবং শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় বড় ভাই। পরশুরাম একুশবার একা হাতে তার কুঠার দিয়ে ক্ষত্রিয় সম্প্রদায়কে নিধন করেন। হিন্দুধর্মের চার বর্ণের মানুষের মধ্যে ক্ষত্রিয়দের কাজ যুদ্ধ করা। পরশুরাম মনে করতেন ক্ষত্রিয়রা যুদ্ধবাজ জাতি। তাদের জন্য পৃথিবীতে যুদ্ধ টিকে আছে। সুতরাং এদের নিধন করতে পারলে পৃথিবী থেকে যুদ্ধ নির্মূল করা সম্ভব। কবিও পৃথিবী থেকে যুদ্ধের অবসান চান। তাই তিনি নিজেকে 'পরশুরামের কুঠার' হিসেবে জাহির করেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
কবি নিজেকে 'পরশুরামের কুঠার' বলেছেন কেন?
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর