"আমি ক্ষ্যাপা দুর্বাসা-বিশ্বামিত্র-শিষ্য।"- ব্যাখ্যা কর।
উত্তর: "আমি ক্ষ্যাপা দুর্বাসা-বিশ্বামিত্র-শিষ্য।"- পঙ্ক্তিটির মাধ্যমে কবি পৌরাণিক চরিত্রের সাহসী চেতনাকে নিজের মধ্যে ধারণ করাকে বুঝিয়েছেন। 'বিদ্রোহী' কবিতায় কবি অন্যায়-অত্যাচার, অবিচার, অকল্যাণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তাঁর বিদ্রোহী সত্তাকে পৌরাণিক বিভিন্ন শক্তির সঙ্গে তুলনা করে নিজের সাহসী চেতনার পরিচয় দিয়েছেন। সাধারণভাবে ভারতীয় পুরাণে দুর্বাসা একজন কোপন-স্বভাববিশিষ্ট মুনি। মহর্ষি অত্রির ঔরসে ও তাঁর স্ত্রী অনসূয়ার গর্ভে তাঁর জন্ম। তাঁর কোপানলে পড়ে অনেকেই দগ্ধ হন। কবিও তাঁর মতো হয়ে অন্যায়কারীদের দগ্ধ করতে চেয়েছেন। অন্যায়ের অবসানকল্পেই 'বিদ্রোহী' কবিতায় কবি নিজেকে 'ক্ষ্যাপা দুর্বাসা-বিশ্বামিত্র-শিষ্য' বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
"আমি ক্ষ্যাপা দুর্বাসা-বিশ্বামিত্র-শিষ্য।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর