কবি 'অনিয়ম-উচ্ছৃঙ্খল' কেন?
উত্তর: • ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসনক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়ে শাসনব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ ও বিদ্রোহ প্রকাশ করতে কবি নিজেকে 'অনিয়ম-উচ্ছৃঙ্খল' বলেছেন। • 'বিদ্রোহী' কবিতায় কবি নিজের শক্তির বহুমাত্রিকতাকে বিভিন্ন অনুষঙ্গে তুলে ধরেছেন। সেগুলো দিয়ে তিনি মানবসমাজে চলমান সমস্ত অনিয়ম-উচ্ছৃঙ্খলতার অবসান করতে চেয়েছেন। যারা মানুষের অধিকার হরণ করে, মানুষকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে তারা মানুষের শত্রু। সেই শত্রুদের তৈরি করা কোনো নিয়ম কবি মানেন না। কারণ সেই নিয়ম মানুষের জন্য অকল্যাণের, অমঙ্গলের। কবি সেই শাসক-শোষকদের ঘৃণা করেন। তাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদী, বিদ্রোহী। এসব কারণেই কবি নিজেকে 'অনিয়ম-উচ্ছৃঙ্খল' বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
কবি 'অনিয়ম-উচ্ছৃঙ্খল' কেন?
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর