"আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য।"- ব্যাখ্যা কর।
উত্তর: "আমি, ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য।"- চরণটির মাধ্যমে কবি পৌরাণিক এসব চরিত্রের সাহসী চেতনাকে নিজের মধ্যে ধারণ করাকে বুঝিয়েছেন। 'বিদ্রোহী' কবিতায় কবি অন্যায়-অত্যাচার, অবিচার, অকল্যাণের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তাঁর বিদ্রোহী সত্তাকে বিভিন্ন শক্তির সঙ্গে তুলনা করে নিজের সাহসী চেতনার পরিচয় দিয়েছেন। সাধারণভাবে ভারতীয় পুরাণে দুর্বাসা একজন কোপন-স্বভাববিশিষ্ট মুনি। মহর্ষি অত্রির ঔরসে ও তাঁর স্ত্রী অনসূয়ার গর্ভে তার জন্ম। তার কোপানলে পড়ে অনেকেই দগ্ধ হন। কবিও তার মতো হয়ে অন্যায়কারীদের দগ্ধ করতে চেয়েছেন। অন্যায়ের অবসানকল্পেই 'বিদ্রোহী' কবিতায় নিজেকে 'ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য' বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
"আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর