'আমি সেই দিন হব শান্ত' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: যেদিন সমাজে বিদ্যমান সকল প্রকার বৈষম্য দূরীভূত হবে, উৎপীড়ন বন্ধ হবে কবি সেইদিন শান্ত হওয়ার কথা বলেছেন । কবি প্রত্যক্ষ করেছেন, ব্রিটিশ শাসিত ভারতবর্ষ চরম দুঃসময়ে উপনীত হয়েছে। চারদিকে অন্যায়-অত্যাচার, অনাচার— একদিকে দারিদ্র্যের কশাঘাত, অন্যদিকে ধনী-দরিদ্র, জাতি-ধর্মের বৈষম্য সমাজব্যবস্থাকে ভঙ্গুর করে তুলেছে । পাশাপাশি ঔপনিবেশিক শক্তির শোষণ ও পরাধীনতার গ্লানি কবিকে ভাবিয়ে তোলে। সংগত কারণে সমাজ-সচেতন কবি এ অবস্থা থেকে উত্তরণ চেয়েছিলেন, যা আলোচ্য কবিতায় সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। তাই কবি সকল প্রকার অন্যায় এবং অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন । তাঁর এই বিদ্রোহ আর্তমানবতার পক্ষে এবং পরাধীনতা ও বৈষম্যের বিরুদ্ধে আলোকবর্তিকা সদৃশ। যা কিছু নষ্ট, পুরাতন ও কুসংস্কারাচ্ছন্ন কবির বিদ্রোহ সে সবকিছুর বিরুদ্ধেই। প্রথাবদ্ধ জীবন ও শৃঙ্খলকে ভেঙে নতুন করে গড়তে চান তিনি। তাঁর দৃঢ় বিশ্বাস, তাঁর এই বিদ্রোহ একদিন পরাধীন জাতিকে পৌঁছে দিবে মুক্তির সীমায় । অর্থাৎ সমাজ থেকে সব অনাচার, বৈষম্য দূর হলেই কবি শান্ত হবেন ।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
'আমি সেই দিন হব শান্ত' বলতে কী বোঝানো হয়েছে?
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর