উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার যে দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ তা হচ্ছে মানুষের পরনির্ভরশীলতা পরিহার করে আত্মজাগরণের মধ্য দিয়ে নিজের অধিকার আদায়ের জন্য সচেষ্ট হওয়া এবং তার জন্য সংগ্রামে লিপ্ত হওয়া। • আমাদের সমাজে চারদিকে ছড়িয়ে আছে মিথ্যা, অন্যায় ও শোষণের চিত্র। এখানে সাধারণ মানুষের ন্যায্য অধিকারকে হরণ করে স্বার্থান্বেষী শ্রেণি শোষণ করতে থাকে। তাদের বিরুদ্ধে প্রত্যেক মানুষকেই সংগ্রামে লিপ্ত হতে হবে। তাহলেই মুক্তি সম্ভব। • উদ্দীপকের কবিতার যে ভাবার্থ তাতে দেখা যায়, একজন মানুষ নিজের অধিকার আদায়ের জন্য পরনির্ভরশীলতা পরিত্যাগ করে নিজেই সচেষ্ট হয়ে উঠেছেন নিজের অধিকার আদায়ের জন্য। সব অন্যায়ের বিরুদ্ধে নিজেই সোচ্চার হয়ে উঠেছেন। 'বিদ্রোহী' কবিতাতেও দেখা যায় কবি প্রত্যেক মানুষের মধ্যে আত্মজাগরণ সৃষ্টি করার মধ্য দিয়ে প্রত্যেক মানুষকে সকল প্রকার অন্যায় ও অনাচারের বিরুদ্ধে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করেন। নজরুলের এই বিদ্রোহী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল মানুষ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহে শামিল হয়। তাই বলা যায়, উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার যে দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে তা হচ্ছে পরনির্ভরশীলতা পরিত্যাগ করে আত্মজাগরণের মধ্য দিয়ে প্রত্যেক মানুষের নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠা' এবং প্রয়োজনে তার জন্য সংগ্রামে লিপ্ত হওয়া।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর