“চেতনাগত মিল থাকলেও উদ্দীপকের মূলভাব এবং কবিতার মূলভাব পুরোপুরি এক নয়।”– মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: • "চেতনাগত মিল থাকলেও উদ্দীপকের মূলভাব এবং 'বিদ্রোহী' কবিতার মূলভাব পুরোপুরি এক নয়।"- মন্তব্যটি যথার্থ। • শোষিত, বঞ্চিত ও অত্যাচারিত মানুষের মুক্তির সংগ্রাম যুগ যুগ ধরে চলে আসছে। মুক্তির এই মহান সংগ্রামে কখনো একজন ব্যক্তির নেতৃত্বে পুরো সম্প্রদায় সংগ্রাম করেছে আবার কখনো ব্যক্তি তার মুক্তির জন্য এককভাবে সংগ্রামে লিপ্ত হয়েছে। • উদ্দীপকে দেখা যায়, একজন মানুষ পরনির্ভরশীলতা পরিত্যাগ করে নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে সংগ্রামে লিপ্ত হয়েছে। কিন্তু 'বিদ্রোহী' কবিতার মূল ভাববস্তু পর্যালোচনা করলে দেখা যায়, এর ভাববস্তু অনেকটাই বিস্তৃত। কবি এখানে মানুষের মধ্যে আত্মজাগরণের উন্মুখতা ঘটিয়ে সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। সেই সাথে প্রত্যেক মানুষকে সচেতন করে তুলতে চেয়েছেন নিজেদের অধিকার সম্পর্কে। তাই দেখা যায়, উদ্দীপকের ভাবার্থের সঙ্গে চেতনাগত মিল থাকলেও তা 'বিদ্রোহী' কবিতার মূলভাবকে পুরোপুরি ধারণ করতে পারেনি। • উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার মূলভাব পর্যালোচনা করে তাই বলা যায়, উদ্দীপকের মূলভাবের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার মূলভাবের চেতনাগত সাদৃশ্য থাকলেও সার্বিক বিবেচনায় উদ্দীপকের মূলভাব এবং 'বিদ্রোহী' কবিতার মূলভাব পুরোপুরি এক নয়।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
“চেতনাগত মিল থাকলেও উদ্দীপকের মূলভাব এবং কবিতার মূলভাব পুরোপুরি এক …
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর