উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার কোন দিকের ইঙ্গিত বহন করে? আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার যে দিকের ইঙ্গিত করে সেটি হলো অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ ও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির প্রয়াস। • পৃথিবীতে শোষকশ্রেণি সব সময় শাসিতদের প্রতি অবিচার করে। কিন্তু তাদের এই শোষণ রুখে দেওয়ার জন্য যুগে যুগে জন্ম হয়েছে অনেক প্রতিবাদী সত্তার। যারা অবিচারের সঙ্গে কখনো আপস করেননি। • উদ্দীপকে দেখা যায়, পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন সূর্যোদয়ের কথা বলা হয়েছে। অলক স্বাধীনতার স্বপ্ন দেখে। ভিনদেশিদের চোখ-রাঙানিকে উপেক্ষা করে স্বপ্ন দেখে এক নতুন স্বাধীন সত্তার। তাইতো চারদিকে বিদ্রোহ আর বিদ্রোহরে বাজনা বাজে। এই বিপ্লবী ও বিদ্রোহী সত্তার পরিচয় পাওয়া যায় 'বিদ্রোহী' কবিতায়। এই কবিতায় কবি অন্যায়ের সাথে আপসহীন অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি পৃথিবী থেকে সকল অন্যায়-অবিচার ধুয়েমুছে পরিষ্কার করার প্রতিজ্ঞ মনোভাব প্রকাশ করেছেন উদ্দীপকেও রয়েছে। এভাবে উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্য দিকটি হলো অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির প্রয়াস।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার কোন দিকের ইঙ্গিত বহন করে? আলোচনা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর