শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের অলকের ভাবনা যেন 'বিদ্রোহী' কবিতার কবির ভাবনার নামান্তর।"- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর: • "উদ্দীপকের অলকের ভাবনা যেন 'বিদ্রোহী' কবিতার কবির ভাবনার নামান্তর।"- উক্তিটির যথার্থ। • পৃথিবীতে শোষকদের অবিচার বেশি দিন স্থায়ী হয় না। তাদের ধ্বংস অনিবার্য। তাদের অনাচার সমূলে উৎপাটন করতে যুগে যুগে আবির্ভাব হয়েছে অনেক মহাপুরুষের। যারা তাদের বিদ্রোহী সত্তা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। • 'বিদ্রোহী' কবিতায় কবির বিদ্রোহী সত্তার প্রকাশ পাওয়া যায়। কবি এই কবিতার প্রতিটি চরণে তার সংগ্রামী সত্তার প্রকাশ ঘটিয়েছেন। কবিতায় দেখা যায় কবি এক একক বিদ্রোহী। তিনি পরাধীনতার কোনো শৃঙ্খলে আবদ্ধ থাকতে চান না। তিনি মুক্তিকামী। মুক্তির দিশারি এই কবি সমগ্র পৃথিবী থেকে অত্যাচারের জঞ্জাল পরিষ্কার করতে চান। তিনি পৃথিবীকে করতে চান মুক্ত ও স্বাধীন। • কবির এই মুক্তির প্রয়াস ও মুক্তিকামী সত্তা উদ্দীপকের অলকের মধ্যেও পাওয়া যায়। চারদিকে বিদ্রোহের বাজনা দেখে সে স্বাধীনতার দিন-পঞ্জিকা লেখা শুরু করে। ভিনদেশিদের চোখ-রাঙানি উপেক্ষা করে স্বাধীন দেশের স্বপ্ন দেখে। সে স্বাধীনতার প্রচ্ছদ লিখবে রক্ত দিয়ে। তার এই বিদ্রোহী সত্তা ও শৃঙ্খলা মুক্তির প্রয়াস আমরা 'বিদ্রোহী' কবিতার মধ্যেও দেখতে পাই। এই বিবেচনায় বলা যায়, উদ্দীপকের অলকের ভাবনা যেন 'বিদ্রোহী' কবিতার কবির ভাবনার নামান্তর, উক্তিটির যথার্থ।

HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল

"উদ্দীপকের অলকের ভাবনা যেন 'বিদ্রোহী' কবিতার কবির ভাবনার নামান্তর।"…

উদ্দীপক

অলকের জন্ম হলো পরাধীন ভূমিতে। স্বাধীনতার সুখ না পাওয়া অলকের বড় হতে হয়েছে শাসকের শাসন-শোষণ আর নিপীড়নের মধ্যে। এরই মধ্যে চারিদিকে বিদ্রোহ আর বিদ্রোহের বাজনা দেখে স্বাধীনতার দিন-পঞ্জিকা লেখা শুরু করল অলক। ভিনদেশিদের চোখ-রাঙানিকে উপেক্ষা করে স্বপ্ন দেখে এক স্বাধীন দেশের। পরাধীনতার গ্লানি মুছে ফেলে জেগে উঠবে নতুন সূর্য। সেই সূর্যের আলোয় লেখা হবে এক নতুন ইতিহাস, যার প্রচ্ছদ আঁকা হবে রক্তে রক্তে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

• 'অগ্নিবীণা' ১৯২২ সালে প্রকাশিত হয়।

উত্তর

• "আমি 'সেই দিন হব শান্ত” বলতে কবি বুঝিয়েছেন যে তিনি উৎপীড়িত জনতার ক্রন্দনরোল থামলে, অত্যাচারী যুদ্ধবাজদের অত্যাচার থামলেই শান্ত হবেন, তার আগে নয়। • 'বিদ্রোহী' কবিতায় কবি সমস্ত অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। যত দিন পৃথিবীতে অন্যায় থাকবে তত দিন এর বিরুদ্ধে তাঁর প্রতিবাদ অব্যাহত থাকবে। যত দিন শাসকরা তাদের অন্যায় নিয়ম-কানুন দ্বারা মানুষের ন্যায্য অধিকার হরণ করতে থাকবে, তত দিন কবি তাদের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যাবেন। 'আমি সেই দিন হব শান্ত' বলতে মুক্তি, অধিকার ও ন্যায্যতা প্রাপ্তির পর বিদ্রোহের পথ থেকে সরে দাঁড়ানোকে বোঝানো হয়েছে।

উত্তর

• উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার যে দিকের ইঙ্গিত করে সেটি হলো অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ ও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির প্রয়াস। • পৃথিবীতে শোষকশ্রেণি সব সময় শাসিতদের প্রতি অবিচার করে। কিন্তু তাদের এই শোষণ রুখে দেওয়ার জন্য যুগে যুগে জন্ম হয়েছে অনেক প্রতিবাদী সত্তার। যারা অবিচারের সঙ্গে কখনো আপস করেননি। • উদ্দীপকে দেখা যায়, পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন সূর্যোদয়ের কথা বলা হয়েছে। অলক স্বাধীনতার স্বপ্ন দেখে। ভিনদেশিদের চোখ-রাঙানিকে উপেক্ষা করে স্বপ্ন দেখে এক নতুন স্বাধীন সত্তার। তাইতো চারদিকে বিদ্রোহ আর বিদ্রোহরে বাজনা বাজে। এই বিপ্লবী ও বিদ্রোহী সত্তার পরিচয় পাওয়া যায় 'বিদ্রোহী' কবিতায়। এই কবিতায় কবি অন্যায়ের সাথে আপসহীন অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি পৃথিবী থেকে সকল অন্যায়-অবিচার ধুয়েমুছে পরিষ্কার করার প্রতিজ্ঞ মনোভাব প্রকাশ করেছেন উদ্দীপকেও রয়েছে। এভাবে উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্য দিকটি হলো অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির প্রয়াস।

উত্তর

• "উদ্দীপকের অলকের ভাবনা যেন 'বিদ্রোহী' কবিতার কবির ভাবনার নামান্তর।"- উক্তিটির যথার্থ। • পৃথিবীতে শোষকদের অবিচার বেশি দিন স্থায়ী হয় না। তাদের ধ্বংস অনিবার্য। তাদের অনাচার সমূলে উৎপাটন করতে যুগে যুগে আবির্ভাব হয়েছে অনেক মহাপুরুষের। যারা তাদের বিদ্রোহী সত্তা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। • 'বিদ্রোহী' কবিতায় কবির বিদ্রোহী সত্তার প্রকাশ পাওয়া যায়। কবি এই কবিতার প্রতিটি চরণে তার সংগ্রামী সত্তার প্রকাশ ঘটিয়েছেন। কবিতায় দেখা যায় কবি এক একক বিদ্রোহী। তিনি পরাধীনতার কোনো শৃঙ্খলে আবদ্ধ থাকতে চান না। তিনি মুক্তিকামী। মুক্তির দিশারি এই কবি সমগ্র পৃথিবী থেকে অত্যাচারের জঞ্জাল পরিষ্কার করতে চান। তিনি পৃথিবীকে করতে চান মুক্ত ও স্বাধীন। • কবির এই মুক্তির প্রয়াস ও মুক্তিকামী সত্তা উদ্দীপকের অলকের মধ্যেও পাওয়া যায়। চারদিকে বিদ্রোহের বাজনা দেখে সে স্বাধীনতার দিন-পঞ্জিকা লেখা শুরু করে। ভিনদেশিদের চোখ-রাঙানি উপেক্ষা করে স্বাধীন দেশের স্বপ্ন দেখে। সে স্বাধীনতার প্রচ্ছদ লিখবে রক্ত দিয়ে। তার এই বিদ্রোহী সত্তা ও শৃঙ্খলা মুক্তির প্রয়াস আমরা 'বিদ্রোহী' কবিতার মধ্যেও দেখতে পাই। এই বিবেচনায় বলা যায়, উদ্দীপকের অলকের ভাবনা যেন 'বিদ্রোহী' কবিতার কবির ভাবনার নামান্তর, উক্তিটির যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : বিদ্রোহী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?

  • অর্ফিয়াসকে
  • দুর্বাসাকে
  • শিবকে
  • ইস্রাফিলকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?

  • বেদুইন পরিবারে জন্মের আকাঙ্ক্ষায়
  • বেদুইনরা যাযাবর বলে
  • নিজেকে বেদুইনদের মতো যোদ্ধা মনে করায়
  • বেদুইনদের ভালোবাসতেন বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে 'বিদ্রোহী' কবিতায় কার মিল রয়েছে?

যশোর বোর্ড

  • চেঙ্গিস খানের
  • ক্ষ্যাপা দুর্বাসার
  • পিণাক-পাণির
  • নটরাজের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?

  • অহংকারী বলে
  • বিদ্রোহী বলে
  • শক্তিশালী বলে
  • আত্মমর্যাদাবোধসম্পন্ন বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরশুরাম বিষ্ণুর কততম অবতার?

  • প্রথম
  • দ্বিতীয়
  • চতুর্থ
  • ষষ্ঠ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iii. উৎপীড়ন বন্ধ করতে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরুদ্ধে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হাবিয়া কী?

  • সাতটি দোজখের একটির নাম
  • আটটি বেহেশতের একটির নাম
  • বেহেশতের একটি নদীর নাম
  • দোজখের প্রধান দ্বার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?

  • আস্ফালন
  • নেহারি
  • প্রত্যুদ্গমন
  • কুর্নিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?

  • প্রেম ও দ্রোহ
  • বিদ্রোহী ও বংশীবাদক
  • বিদ্রোহী ও অত্যাচারিত
  • বিদ্রোহী ও বীরযোদ্ধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কবি নিজেকে কার উন্মন মন বলেছেন?

  • অর্ফিয়াসের
  • উদাসীর
  • হুতাশীর
  • বঞ্চিত পথিকের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

  • বিশ্ব-বিধাতার
  • ভারত-মাতার
  • জন্মভূমির
  • স্বীয় ধর্মের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাকবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?পরশুরাম বিষ্ণুর কততম অবতার?কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iবিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরহাবিয়া কী?কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সকবি নিজেকে কার উন্মন মন বলেছেন?কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।