অনুচ্ছেদের কোন দিকটি 'বিদ্রোহী' কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।
উত্তর: • অনুচ্ছেদে দেশের স্বার্থে শোষণের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার দিকটি 'বিদ্রোহী' কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। • যুগে যুগে বাঙালি জাতি নানাভাবে বিদেশি শাসক-শোষকদের শোষণ-বঞ্চনার শিকার হয়েছে। তবে বাঙালি তা মাথা পেতে সহ্য করেনি, প্রতিবাদ করেছে। অসীম সাহস নিয়ে তারা শত্রুর মোকাবিলা করেছে। • অনুচ্ছেদের লেখক বাংলার যুবকদের সাহসী হিসেবে আখ্যায়িত করে দেশের সুনামের জন্য তাদের মূল্যবান জীবন বিলিয়ে দিতে তাদেরকে উজ্জীবিত হতে বলেছেন। বৃদ্ধদের সংকীর্ণ স্বার্থ বন্ধন ত্যাগ করে শোষণের বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন। 'বিদ্রোহী' কবিতায়ও কবি সমাজের সকল অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। যতদিন পর্যন্ত সমাজের এসব অসংগতি দূর না হবে ততদিন পর্যন্ত তিনি তার প্রতিবাদ চালিয়ে যাবেন। এভাবেই তিনি শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে সবাইকে উজ্জীবিত করার প্রচেষ্টা চালিয়েছেন।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
অনুচ্ছেদের কোন দিকটি 'বিদ্রোহী' কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর