"অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার চিন্তায় অনুচ্ছেদ ও. 'বিদ্রোহী' কবিতার মূলভাব একসূত্রে গাঁথা”- মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।
উত্তর: • "অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার চিন্তায় অনুচ্ছেদ ও 'বিদ্রোহী' কবিতার মূলভাব একসূত্রে গাঁথা”- মন্তব্যটি যথার্থ। • বাঙালি জাতি যুগে যুগে শোষকদের হাতে শোষণ-বঞ্চনা ও নিপীড়নের শিকার হলেও ঐক্যবদ্ধ হয়ে অসীম সাহস ও শক্তি দিয়ে তারা শত্রুর মোকাবিলা করেছে। • 'বিদ্রোহী' কবিতায় কবি সমস্ত অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। উৎপীড়িতের কান্না শেষ না হওয়া পর্যন্ত তাঁর বিদ্রোহ অব্যাহত থাকবে। অনুচ্ছেদেও এই চেতনার প্রতিফলন ঘটেছে। এখানে শোষকদের অত্যাচারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য লেখক সাহসী যুবকদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। এই চেতনা মূলত তাদের সংগ্রামী চেতনাকেই নির্দেশ করে। অত্যাচারের বিরুদ্ধে এই সংগ্রামী চেতনাটিই 'বিদ্রোহী' কবিতার মূল বিষয়। • 'বিদ্রোহী' কবিতায় ঔপনিবেশিক অপশক্তির বিরুদ্ধে কবির বিদ্রোহ প্রকাশিত হয়েছে। কবি এখানে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে গভীর ক্ষোভ ও বিদ্রোহ প্রকাশ করেছেন। যা সব অন্যায়-অত্যাচার ও শোষণের বিরুদ্ধে কবির সংগ্রামী চেতনাকেই নির্দেশ করে। আর 'বিদ্রোহী' কবিতার মূল বিষয় এই সংগ্রামী চেতনাটিই অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
"অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার চিন্তায় অনুচ্ছেদ ও. 'বিদ্রোহী' কবিতার …
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর