উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্যের দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে কবির সদন্ড আত্মপ্রকাশ। • পৃথিবীর শোষকশ্রেণি সব সময় শোষিত শ্রেণির প্রতি অবিচার করে। তাদের এই শোষণ রুখে দেওয়ার জন্য যুগে যুগে জন্ম হয় প্রতিবাদী সত্তার। যারা অন্যায়-অবিচার, শোষণের সঙ্গে কখনো আপস করেন না • উদ্দীপকে এমনই একজন প্রতিবাদী সত্তার কথা বলা হয়েছে। তিনি শহিদ তিতুমীর। তিনি বুঝতে পারেন শক্তিশালী ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে প্রয়োজন সমর প্রস্তুতি ও উপযুক্ত সেনা প্রশিক্ষণ। তাই তিনি নারকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন। এখানেই যুদ্ধরত অবস্থায় শহিদ হন অকুতোভয় বীর তিতুমীর। 'বিদ্রোহী' কবিতায় প্রকাশ পেয়েছে কবির সদম্ভ আত্মপ্রকাশ। কবি সগর্বে নিজের বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। কবি সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। বিষয়টি উদ্দীপকের শহিদ তিতুমীরের ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সংগ্রামের দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্যের দিকটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর