শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সংশ্লিষ্ট কবিতার কোন দিকটি ফুটে উঠেছে- আলোচনা কর।

উত্তর: • উদ্দীপকে সংশ্লিষ্ট কবিতা তথা 'সোনার তরী' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা হচ্ছে কবিতার মধ্যে উঠে আসা প্রাকৃতিক পরিবেশের প্রতিচ্ছবি। • মহাকালের চিরপ্রবহমান স্রোতে মানুষের ব্যক্তিসত্তা ও শারীরিকসত্তা। হারিয়ে গেলেও মহৎ কর্মের মধ্য দিয়ে মানুষ অনন্তকাল বেঁচে থাকে পৃথিবীর মানুষের মনের মধ্যে। • উদ্দীপকের কবিতাংশে দেখা যায়, আষাঢ়ের বর্ষায় আকাশে তিল মাত্র ঠাঁই নেই। অবিরাম বর্ষণের ফলে আউশেন খেত জলে ভরে উঠেছে। ওপারে ঘন কালো মেঘে আঁধার নেমে এসেছে। 'সোনার তরী' কবিতায় দেখা যায়, কবি তথা কৃষক চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মধ্যে তার উৎপন্ন সোনার ফসল নিয়ে অপেক্ষারত। আকাশে ঘন মেঘ আর ভারী বর্ষণে খরস্রোতা নদী হয়ে উঠেছে আরও হিংস্র। সেই শূন্য নদীর তীরে কৃষকের বেদনা গুমরে মরে। তাই বলা যায়, উদ্দীপকে 'সোনার তরী' কবিতার প্রাকৃতিক পরিবেশের চিত্রটি প্রস্ফুটিত হয়ে উঠেছে।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

উদ্দীপকে সংশ্লিষ্ট কবিতার কোন দিকটি ফুটে উঠেছে- আলোচনা কর।

উদ্দীপক

"নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরঝর আউশের ক্ষেত জলে ভরভর, কালি-মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহি রে।"

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

শূন্য নদীর তীরে পড়ে রইলেন কৃষক বা কবি।

উত্তর

• ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? এখানে 'বিদেশ' বলতে কবি মহাকালের প্রতীক অচেনা মাঝির গন্তব্য কোথায়, কৃষক প্রতীকে তা জানতে চাওয়াকে বোঝানো হয়েছে। • 'সোনার তরী' একটি রূপক কবিতা। এখানে কবির জীবনদর্শন নিবিড়ভাবে মিশে আছে। এখানে 'বিদেশ' বলতে কবি চিরায়ত শিল্পলোককে বুঝিয়েছেন। প্রশ্নোক্ত উক্তির মাধ্যমে নিরাসক্ত মাঝির দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। এখানে মাঝি হলো মহাকালের প্রতীক। মহাকালের স্রোতে সোনার তরি নিয়ে বেয়ে আসা মাঝির দৃষ্টি চিরায়ত শিল্পলোক যা শাশ্বত, চিরন্তন ও চিরকাল ব্যাপী স্থায়ী। পার্থিব জগতের প্রতি সে নিরাসক্ত।

উত্তর

• উদ্দীপকে সংশ্লিষ্ট কবিতা তথা 'সোনার তরী' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা হচ্ছে কবিতার মধ্যে উঠে আসা প্রাকৃতিক পরিবেশের প্রতিচ্ছবি। • মহাকালের চিরপ্রবহমান স্রোতে মানুষের ব্যক্তিসত্তা ও শারীরিকসত্তা। হারিয়ে গেলেও মহৎ কর্মের মধ্য দিয়ে মানুষ অনন্তকাল বেঁচে থাকে পৃথিবীর মানুষের মনের মধ্যে। • উদ্দীপকের কবিতাংশে দেখা যায়, আষাঢ়ের বর্ষায় আকাশে তিল মাত্র ঠাঁই নেই। অবিরাম বর্ষণের ফলে আউশেন খেত জলে ভরে উঠেছে। ওপারে ঘন কালো মেঘে আঁধার নেমে এসেছে। 'সোনার তরী' কবিতায় দেখা যায়, কবি তথা কৃষক চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মধ্যে তার উৎপন্ন সোনার ফসল নিয়ে অপেক্ষারত। আকাশে ঘন মেঘ আর ভারী বর্ষণে খরস্রোতা নদী হয়ে উঠেছে আরও হিংস্র। সেই শূন্য নদীর তীরে কৃষকের বেদনা গুমরে মরে। তাই বলা যায়, উদ্দীপকে 'সোনার তরী' কবিতার প্রাকৃতিক পরিবেশের চিত্রটি প্রস্ফুটিত হয়ে উঠেছে।

উত্তর

• "উদ্দীপকটি 'সোনার তরী' কবিতার আংশিক ভাব তুলে ধরেছে; সমগ্র ভাব নয়।" উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার মূলভাব বিশ্লেষণ করলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। • মানুষ মরণশীল। মহাকালের স্রোতে একসময় মানুষ হারিয়ে যায় কিন্তু মহৎকর্মের মধ্য দিয়ে মানুষ মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকে অনন্তকাল। কারণ মহাকালের স্রোতে ব্যক্তিসত্তা বিলীন হলেও মানুষের মহৎকর্ম কখনো বিলীন হয় না। • উদ্দীপকে আষাঢ়ের অবিরাম তীব্র বর্ষণে জলে ভরভর আউশের খেতের চিত্র তুলে ধরা হয়েছে। অন্যদিকে 'সোনার তরী' কবিতায় কবি চারপাশের প্রবল স্রোতের মধ্যে ঘনঘোর আশঙ্কায় অপেক্ষারত এক কৃষকের চিত্র তুলে ধরার পাশাপাশি নিজের গভীর জীবনদর্শন তুলে ধরেছেন। যেখানে দেখা যায়, মহাকালের স্রোতে সেই বিরূপ প্রকৃতির মাঝে মানুষ বিলীন হয়ে গেলেও মানুষের মহৎকর্ম থেকে যায় অনন্তকাল। • 'সোনার তরী' কবিতাটি গূঢ় রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক। এ কবিতায় কবি সময়ের আবর্তনে মানুষের জীবন ও কর্মকে তুলে ধরেছেন, যা উদ্দীপকের মধ্যে দৃশ্যমান নয়। তাই বলা যায়, উদ্দীপকটি 'সোনার তরী' কবিতার আংশিক ভাব তুলে ধরে মাত্র, সমগ্র ভাব নয়।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?

  • ছোটো
  • বড়ো
  • কোলাহলপূর্ণ
  • নির্জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?

  • অনিশ্চয়তা
  • অপ্রাপ্তিবোধ
  • হতাশা
  • আশঙ্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?

  • পুনশ্চ
  • দেনা-পাওনা
  • রাজসিংহ
  • ডাকঘর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধারালো iii. বিদ্যুতের মতো ক্ষীপ্র নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?

  • মাঝিকে
  • কবিকে
  • শিল্পীকে
  • গায়ককে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?

  • হিংস্রতা
  • উদ্দামতা
  • শান্তরূপ
  • প্রবহমানতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক্ষুরের মতো ধারালো বর্শা
  • ক্ষুরের মতো ধারালো অস্ত্র
  • ক্ষুরের মতো ধারালো নদী
  • ক্ষুরের মতো ধারালো স্রোত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?

  • আয়তনে ছোটো খেত
  • নদীর ছোটো চর
  • মানুষের জীবনপরিধি
  • অজানার দেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত করা যায়?

  • আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
  • আমার সাম্পান যাত্রী না লয়, ভাঙা আমার তরী
  • এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি
  • সময় গেলে সাধন হবে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?

  • ইহজগৎ
  • নদীর কূল
  • ধানখেত
  • পরপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তরুছায়া' অর্থ কী?

  • গাছের ছায়া
  • নদীর ছায়া
  • বাড়ির ছায়া
  • প্রাণীর ছায়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

  • কৃষককে
  • মাঝিকে
  • মৃত্যুকে
  • ভূস্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধার'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হ'তরুছায়া' অর্থ কী?'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।