শেয়ারFacebookWhatsApp

ঢেউগুলি নিরুপায় কোথায় ভাঙে?

উত্তর: • ঢেউগুলি নিরুপায় হয়ে দুই ধারে ভাঙে।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

ঢেউগুলি নিরুপায় কোথায় ভাঙে?

উদ্দীপক

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

• ঢেউগুলি নিরুপায় হয়ে দুই ধারে ভাঙে।

উত্তর

• 'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- কৃষকের এই অভিব্যক্তির মাধ্যমে মহাকালের অনিবার্য শূন্যতায় বিলীন হওয়ার জন্য কৃষকের একলা অপেক্ষায় থাকার বিষয়টি প্রকাশ পেয়েছে। • 'সোনার তরী' কবিতায় মহাকালের প্রতীক তরণিতে সোনার ফসলরূপ কর্মের ঠাঁই হয় কিন্তু কৃষকের স্থান হয় না। কৃষকরূপী কবির ব্যক্তিসত্তাকে অনিবার্যভাবে মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার হতে হয়। সময়ের প্রবহমানতা কবির সৃষ্টিকর্ম বা কৃষকের সোনার ধান নিয়ে তরি চলে যায় অজানা দেশে। জগতে কর্মের স্থান হয় কিন্তু কর্মীর স্থান হয় না। এই অতৃপ্তির বেদনা নিয়ে কর্মীপুরুষ কৃষক মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য শূন্য নদীর তীরে পড়ে থাকে।

উত্তর

• কর্মের মাধ্যমে মানুষের মনে টিকে থাকার প্রত্যাশার দিক থেকে উদ্দীপকটি 'সোনার তরী' কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। • মহাকালের স্রোতে সবকিছু হারিয়ে যায়। এমনকি ব্যক্তি মানুষকেও একদিন বিলীন হতে হয় মহাকালের অতল গর্ভে। তা সত্ত্বেও মানুষের মহৎ সৃষ্টিকর্ম হারিয়ে যায় না। হাজারো প্রতিবন্ধকতার মাঝেও সেগুলো টিকে থাকে দীর্ঘকাল। • উদ্দীপকের কবিতাংশের কবি মরতে চান না। তিনি হারিয়ে যেতে চান না চিরতরে। এ কারণে তিনি নিজের সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন প্রত্যাশা করেছেন। একইভাবে 'সোনার তরী' কবিতায়ও কবি ক্ষণস্থায়ী ব্যক্তিজীবনের বিপরীতে তাঁর সৃজনশীল কর্মের অমরত্বের কথা বলেছেন। বস্তুত সময়ের আবর্তনে নশ্বর মানুষ একসময় হারিয়ে যায়। কিন্তু মানুষের মহৎকর্মগুলো ঠিকই বেঁচে থাকে মানুষের মাঝে। 'সোনার তরী' কবিতায় ফুটে ওঠা এ দিকটি আলোচ্য উদ্দীপকেরও মূল বিষয়। এ দিক থেকে উদ্দীপকটি 'সোনার তরী' কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• "এখন আমারে লহো করুণা করে"- কবিতায় প্রকাশিত কৃষকের এই চাওয়া উদ্দীপকের আলোকেও যথার্থ। • যেকোনো মূল্যেই মানুষ বেঁচে থাকতে চায়। বেঁচে থাকার আকাঙ্ক্ষা তার চিরকালের। কিন্তু মৃত্যু হলো অমোঘ সত্য। সময়ের আবর্তনে ব্যক্তি মানুষকে তাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়। এর মধ্য দিয়ে ব্যক্তি মানুষ তার অনিবার্য পরিণতির দিকে অগ্রসর হয়। • উদ্দীপকের কবিতাংশের কবি সুন্দর এই পৃথিবীকে ভালোবাসেন। মানুষের হাসি-কান্না ও দুঃখ-সুখের সঙ্গে তিনি একাত্ম হয়ে থাকতে চান। কিন্তু মরণ তাঁকে এ সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এ কারণে তিনি মরতে চান না। তবে তিনি জানেন, মৃত্যু অনিবার্য। একে রোধ করার সাধ্য কারোর নেই। তাই নিজ সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি মানুষের মনে স্থায়ী আসন লাভ করতে চান। কর্মের মাধ্যমে বেঁচে থাকার এ দিকটি আলোচ্য কবিতায়ও একইভাবে পরিলক্ষিত হয়। • 'সোনার তরী' কবিতায় কবি মানবজীবনের এক নিগূঢ় সত্যকে উন্মোচন করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন, মহাকাল ব্যক্তি মানুষকে গ্রহণ না করলেও তার মহৎকর্মকে ঠিকই কালের খেয়ায় স্থান দেয়। ফলে কর্মের মধ্য দিয়েই ব্যক্তি নিজেকে টিকিয়ে রাখার প্রয়াস পায়। একইভাবে উদ্দীপকের কবিতাংশের কবিও জানেন, তিনি মরতে না চাইলেও মৃত্যু মানুষের অবশ্যম্ভাবী পরিণতি। তাই নিজ সৃষ্টিকর্মের মধ্য দিয়েই তিনি মানুষের মনে বেঁচে থাকতে চান। অর্থাৎ আলোচ্য কবিতায়ও উদ্দীপকে মানুষের বেঁচে থাকার ইচ্ছাই প্রকট হয়ে ধরা দিয়েছে। এ বিচারে কবিতায় প্রকাশিত কৃষকের অমরত্বের প্রত্যাশা উদ্দীপকের আলোকেও যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরীআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?

  • ছোটো
  • বড়ো
  • কোলাহলপূর্ণ
  • নির্জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?

  • অনিশ্চয়তা
  • অপ্রাপ্তিবোধ
  • হতাশা
  • আশঙ্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?

  • পুনশ্চ
  • দেনা-পাওনা
  • রাজসিংহ
  • ডাকঘর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধারালো iii. বিদ্যুতের মতো ক্ষীপ্র নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?

  • মাঝিকে
  • কবিকে
  • শিল্পীকে
  • গায়ককে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?

  • হিংস্রতা
  • উদ্দামতা
  • শান্তরূপ
  • প্রবহমানতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক্ষুরের মতো ধারালো বর্শা
  • ক্ষুরের মতো ধারালো অস্ত্র
  • ক্ষুরের মতো ধারালো নদী
  • ক্ষুরের মতো ধারালো স্রোত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?

  • আয়তনে ছোটো খেত
  • নদীর ছোটো চর
  • মানুষের জীবনপরিধি
  • অজানার দেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত করা যায়?

  • আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
  • আমার সাম্পান যাত্রী না লয়, ভাঙা আমার তরী
  • এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি
  • সময় গেলে সাধন হবে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?

  • ইহজগৎ
  • নদীর কূল
  • ধানখেত
  • পরপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তরুছায়া' অর্থ কী?

  • গাছের ছায়া
  • নদীর ছায়া
  • বাড়ির ছায়া
  • প্রাণীর ছায়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

  • কৃষককে
  • মাঝিকে
  • মৃত্যুকে
  • ভূস্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধার'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হ'তরুছায়া' অর্থ কী?'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।