"শূন্য নদীর তীরে রহিনু পড়ি"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: • 'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- কৃষকের এই অভিব্যক্তির মাধ্যমে মহাকালের অনিবার্য শূন্যতায় বিলীন হওয়ার জন্য কৃষকের একলা অপেক্ষায় থাকার বিষয়টি প্রকাশ পেয়েছে। • 'সোনার তরী' কবিতায় মহাকালের প্রতীক তরণিতে সোনার ফসলরূপ কর্মের ঠাঁই হয় কিন্তু কৃষকের স্থান হয় না। কৃষকরূপী কবির ব্যক্তিসত্তাকে অনিবার্যভাবে মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার হতে হয়। সময়ের প্রবহমানতা কবির সৃষ্টিকর্ম বা কৃষকের সোনার ধান নিয়ে তরি চলে যায় অজানা দেশে। জগতে কর্মের স্থান হয় কিন্তু কর্মীর স্থান হয় না। এই অতৃপ্তির বেদনা নিয়ে কর্মীপুরুষ কৃষক মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য শূন্য নদীর তীরে পড়ে থাকে।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
"শূন্য নদীর তীরে রহিনু পড়ি"- উক্তিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর