শেয়ারFacebookWhatsApp

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'বনফুল'।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উদ্দীপক

শিশিরদের বিশাল বাড়িটি বানিয়েছিলেন তার দাদা। তাদের বাজারে যে একটি বিশাল দোকান আছে, সেটি তার বাবার দাদার কেনা। তার বাবার এক চাচি ছিলেন, যিনি খুব সুন্দর নকশিকাঁথা সেলাই করতেন, সেসবের কিছু এখনো ঘরে আছে। শিশিরের কাছে তাঁরা স্বপ্নের মানুষ। সে ভাবে, তাঁদের সবাই যদি এখনো বেঁচে থাকতেন, তবে কেমন হতো! এটা শুনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তার বড়ো ভাই বলে, "তাহলে মানুষে মানুষে ভরে যেত ঘর, জায়গাই দেওয়া যেত না; তখন তোমার আর তাঁদেরকে স্বপ্নের মানুষও মনে হতো না।"

ঢাকা কমার্স কলেজ · 2025

উত্তর

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'বনফুল'।

উত্তর

• মহাকালের প্রতীক মাঝি নিরাসক্ত বলেই কৃষকের সোনার ধান তার নৌকায় তুলে নিয়ে যাওয়ার সময় কোনো দিকে তাকায়নি। • 'সোনার তরী' কবিতায় মাঝি মহাকালের প্রতীক। মহাকালের কাজ হলো নিজের গতিতে এগিয়ে চলা। সে তার আপন ছন্দে চলে। যুগে যুগে কত মানুষ, কত সভ্যতা মহাকালের গর্ভে হারিয়ে গেল তার ইয়ত্তা নেই। মহাকালের কাজ কেবল নিজের ছন্দে ও গতিতে এগিয়ে চলা। মূলত মহাকালের প্রতীক এই মাঝি নিরাসক্ত বলেই তার সুনির্দিষ্ট দৃষ্টিপাত নেই।

উত্তর

• উদ্দীপকের বাড়ি, দোকান, নকশিকাঁথা 'সোনার তরী' কবিতায় বর্ণিত মহাকালের স্রোতে মানুষের সৃষ্ট সোনার ফসলের অবিনশ্বতার দিকটি তুলে ধরছে। • মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। জগতের মানুষের কল্যাণকর্মের ধ্বংস নেই। তা কালে কালে জগতের মানুষের কল্যাণ সাধন করে। • উদ্দীপকের শিশির যে বাড়িটিতে থাকে সেটি তৈরি করেছিলেন তার দাদা। বাজারে তাদের যে দোকান সেটি ছিল তার বাবার দাদার। তাদের ঘরে রয়েছে তার বাবার চাচি কর্তৃক সেলাই করা সুন্দর সুন্দর নকশিকাঁথা। আজ তারা কেউ বেঁচে নেই কিন্তু তাদের তৈরি এই বাড়ি, দোকান ও নকশিকাঁথা শিশিরদেরকে তাদের মনে চির অম্লান করে রেখেছে। 'সোনার তরী' কবিতায়ও কবি এই দিকটি তুলে ধরেছেন। সারা জীবন পরিশ্রম করে তিনি যে শিল্পসন্ডার রচনা করলেন মহাকাল শুধু সেগুলোকেই তার তরিতে ধারণ করে। কৃষকরূপী কবির জায়গা তরিতে না হলেও কবি তার কৃতকর্মের মাধ্যমেই সবার মাঝে বেঁচে থাকবেন। এভাবে উদ্দীপকের বাড়ি, দোকান, নকশিকাঁথা 'সোনার তরী' কবিতায় বর্ণিত মহাকালের স্রোতে মানুষের সৃষ্ট সোনার ফসলের অবিনশ্বরতার দিকটি তুলে ধরছে।

উত্তর

• "উদ্দীপকের মূল বিষয়বস্তুই যেন 'সোনার তরী' কবিতার মূল বিষয়বস্তু।”- মন্তব্যটির সাথে আমি একমত। • মানুষ মরণশীল। ব্যক্তিমানুষ মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেও মানুষের মহৎ কর্ম টিকে তাকে। ব্যক্তির মহৎ কর্মের জন্য জগতের মানুষ তাকে স্মরণ করে। • 'সোনার তরী' কবিতায় কবি মানুষের কর্মকে গ্রহণ করলেও মহাকালের চিরন্তন স্রোতে ব্যক্তিমানুষের হারিয়ে যাওয়ার বিষয়টি নির্দেশ করেছেন। এখানে একজন কৃষক তার অক্লান্ত পরিশ্রমের ফসল নিয়ে বর্ষার জলবেষ্টিত ছোট খেতে একাকী অপেক্ষা করছে। একসময় মহাকালরূপী তরি এসে কৃষকের সৃষ্টকর্মকে নিয়ে চলে গেলেও জায়গার অভাবে কৃষক একলা পড়ে থাকেন। উদ্দীপকেও দেখা যায়, শিশিরের পূর্বসূরি সৃষ্টিকর্মের মাধ্যমে তাদের জীবন আনন্দময় হচ্ছে। শিশির তাদের ফিরে আসার কথা চিন্তা করলেও বড়ো ভাই তাদের উপস্থিতির ফলে সৃষ্ট সমস্যা তুলে ধরে। • 'সোনার তরী' কবিতায় কবি মানুষের কর্মকে গ্রহণ করলেও মহাকালের চিরন্তন স্রোতে কর্মীর হারিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন। এই দিকটি উদ্দীপকের মূলভাবে প্রকাশ পেয়েছে, যেখানে তারা উদ্ভাবককে নয়, উদ্ভাবনকে ভালোবেসেছে। এসব দিক বিবেচনা করে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরীঢাকা কমার্স কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?

  • ছোটো
  • বড়ো
  • কোলাহলপূর্ণ
  • নির্জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?

  • অনিশ্চয়তা
  • অপ্রাপ্তিবোধ
  • হতাশা
  • আশঙ্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?

  • পুনশ্চ
  • দেনা-পাওনা
  • রাজসিংহ
  • ডাকঘর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধারালো iii. বিদ্যুতের মতো ক্ষীপ্র নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?

  • মাঝিকে
  • কবিকে
  • শিল্পীকে
  • গায়ককে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?

  • হিংস্রতা
  • উদ্দামতা
  • শান্তরূপ
  • প্রবহমানতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক্ষুরের মতো ধারালো বর্শা
  • ক্ষুরের মতো ধারালো অস্ত্র
  • ক্ষুরের মতো ধারালো নদী
  • ক্ষুরের মতো ধারালো স্রোত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?

  • আয়তনে ছোটো খেত
  • নদীর ছোটো চর
  • মানুষের জীবনপরিধি
  • অজানার দেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত করা যায়?

  • আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
  • আমার সাম্পান যাত্রী না লয়, ভাঙা আমার তরী
  • এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি
  • সময় গেলে সাধন হবে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?

  • ইহজগৎ
  • নদীর কূল
  • ধানখেত
  • পরপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তরুছায়া' অর্থ কী?

  • গাছের ছায়া
  • নদীর ছায়া
  • বাড়ির ছায়া
  • প্রাণীর ছায়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

  • কৃষককে
  • মাঝিকে
  • মৃত্যুকে
  • ভূস্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধার'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হ'তরুছায়া' অর্থ কী?'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।