"ঠাঁই নাই, ঠাঁই নাই ছোট সে তরী।"- ব্যাখ্যা কর।
উত্তর: • "ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী" বলতে মহাকালরূপী ছোট সোনার তরণিতে সোনার ফসলরূপী মহৎ সৃষ্টিকর্মের স্থান হওয়া এবং ব্যক্তিসত্তার স্থান বা ঠাঁই না হওয়া বোঝানো হয়েছে। • 'সোনার তরী' কবিতায় একজন কৃষকের রূপকে কবি নিজের জীবনের চিত্র এঁকেছেন। একজন কৃষক তার অক্লান্ত শ্রমের ফসল রাশি রাশি সোনার ধান কেটে নানা আশঙ্কা নিয়ে বর্ষার জলবেষ্টিত ছোট খেতে একাকী অপেক্ষা করছে। এমন সময় অপ্রত্যাশিতভাবে ভরা পালে তরি বেয়ে আসা এক মাঝি তাকে উপেক্ষা করে নির্বিকারভাবে অজানা দেশের দিকে চলে যেতে থাকে। তখন কৃষক তাকে কাতরভাবে অনুরোধ করে বলে সে যেন কূলে তরি ভিড়িয়ে তার সোনার ধানটুকু নিয়ে যায়। অথচ ছোট সেই তরিতে কৃষকের স্থান সংকুলান হয় না।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
"ঠাঁই নাই, ঠাঁই নাই ছোট সে তরী।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর