শেয়ারFacebookWhatsApp

"ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে?” কবি 'বিদেশ' শব্দ দিয়ে কী বোঝাতে চেয়েছেন?

উত্তর: • ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? এখানে 'বিদেশ' বলতে কবি মহাকালের প্রতীক অচেনা মাঝির গন্তব্য কোথায়, কৃষক প্রতীকে তা জানতে চাওয়াকে বোঝানো হয়েছে। • 'সোনার তরী' একটি রূপক কবিতা। এখানে কবির জীবনদর্শন নিবিড়ভাবে মিশে আছে। এখানে 'বিদেশ' বলতে কবি চিরায়ত শিল্পলোককে বুঝিয়েছেন। প্রশ্নোক্ত উক্তির মাধ্যমে নিরাসক্ত মাঝির দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। এখানে মাঝি হলো মহাকালের প্রতীক। মহাকালের স্রোতে সোনার তরি নিয়ে বেয়ে আসা মাঝির দৃষ্টি চিরায়ত শিল্পলোক যা শাশ্বত, চিরন্তন ও চিরকাল ব্যাপী স্থায়ী। পার্থিব জগতের প্রতি সে নিরাসক্ত।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

"ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে?” কবি 'বিদেশ' শব্দ দিয়ে কী বোঝাতে চে…

উদ্দীপক

আধুনিক বাংলা কবিতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য চিরস্মরণীয় হয়ে আছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করে তিনি বাংলা কবিতাকে মুক্তি দিয়েছেন। আজ তিনি নেই কিন্তু তাঁর সৃষ্টিকর্ম আছে এবং থাকবে।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

• 'সোনার তরী' কবিতায় উল্লিখিত মাঝি নির্মোহ মহাকালের প্রতীক।

উত্তর

• ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? এখানে 'বিদেশ' বলতে কবি মহাকালের প্রতীক অচেনা মাঝির গন্তব্য কোথায়, কৃষক প্রতীকে তা জানতে চাওয়াকে বোঝানো হয়েছে। • 'সোনার তরী' একটি রূপক কবিতা। এখানে কবির জীবনদর্শন নিবিড়ভাবে মিশে আছে। এখানে 'বিদেশ' বলতে কবি চিরায়ত শিল্পলোককে বুঝিয়েছেন। প্রশ্নোক্ত উক্তির মাধ্যমে নিরাসক্ত মাঝির দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। এখানে মাঝি হলো মহাকালের প্রতীক। মহাকালের স্রোতে সোনার তরি নিয়ে বেয়ে আসা মাঝির দৃষ্টি চিরায়ত শিল্পলোক যা শাশ্বত, চিরন্তন ও চিরকাল ব্যাপী স্থায়ী। পার্থিব জগতের প্রতি সে নিরাসক্ত।

উত্তর

• উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার সাদৃশ্য-সূত্র নিহিত মহৎ কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকার বিষয়ে। • বস্তুজগতে কর্মীকে তার সমস্ত কর্ম রেখে কালের গর্ভে বিলীন হয়ে যেতে হয়। মহৎ মানুষেরা তাদের কল্যাণকর কাজের মাধ্যমেই জগতে চিরস্মরণীয় হয়ে থাকেন। • উদ্দীপকে কবি মাইকেল মধুসূদন দত্তের গুরুত্বপূর্ণ অবদান রাখার দিকটি প্রতিফলিত হয়েছে। তিনি অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করে বাংলা কবিতাকে মুক্তি দিয়েছেন। আজ তিনি নেই অথচ তার সৃষ্টিকর্ম টিকে আছে এবং তা থাকবে। এই দিকটি 'সোনার তরী' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই কবিতায় কবি রূপকভাবে কৃষকের অবস্থার মাধ্যমে নিজের জীবনকে ফুটিয়ে তুলেছেন। এই কবিতায় কৃষকের সোনার ফসল তরিতে জায়গা পেলেও কৃষককে নেওয়ার মতো জায়গা সেখানে নেই। তেমনই কবির মহৎ কর্মগুলোও মহাকাল ধারণ করলেও কবির জায়গা সেখানে হয় না। কবি এর মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে, এই জগতে কর্মই টিকে থাকে, কর্মী নয়। যা উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে।

উত্তর

• "আজ তিনি নেই কিন্তু তার সৃষ্টিকর্ম আছে এবং থাকবে।"-'সোনার তরী' কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ। • মানুষ মরণশীল। তাই চিরকাল বেঁচে থাকে না। তবে মহৎ কর্মের মধ্য দিয়ে মানুষ মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারে। কারণ মহাকালের গর্ভে মানুষ বিলীন হলেও মানুষের মহৎ কর্ম বিলীন হয় না। • উদ্দীপকে আধুনিক বাংলা কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্তের গুরুত্বপূর্ণ আবদানের কথা বলা হয়েছে। তিনি এই জগতে এখন না থাকলেও তার মহৎ কর্মগুলো আজও পৃথিবীতে রয়ে গেছে। অন্যদিকে 'সোনার তরী' কবিতায়ও কবি একজন কৃষকের রূপকে মানুষের জীবনদর্শন তুলে ধরেছেন। এখানে কৃষকের কষ্টের ফসল মহাকালরূপী সোনার তরিতে স্থান পেলেও কৃষকের স্থান হয় না। কৃষকের কীর্তি সোনার তরিতে যেমন স্থান পায় ঠিক অনুরূপ পৃথিবীতেও মানুষের মহৎ কর্ম বা সৃষ্টি স্থান পায়। মানুষ মৃত্যুবরণ করলেও তার মহৎ কর্ম টিকে থাকে, কারণ কর্ম অবিনশ্বর। '• 'সোনার তরী' কবিতায় কবি সারা জীবন যা কিছু সৃষ্টি করেছেন সেই সৃষ্টিসম্ভার মহাকালের তরিতে স্থান পেলেও তার নশ্বর দেহ সেখানে অবাঞ্ছিত। এটাই চিরন্তন সত্য। মানুষ বেঁচে থাকে তার মহৎ কর্মের মধ্যে। উদ্দীপকের প্রতিফলিত মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রেও অনুরূপ বিষয় ফুটে উঠেছে। তিনি বাংলা সাহিত্যে যে আধুনিকতা আনেন তা অবিনশ্বর। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরীরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?

  • ছোটো
  • বড়ো
  • কোলাহলপূর্ণ
  • নির্জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?

  • অনিশ্চয়তা
  • অপ্রাপ্তিবোধ
  • হতাশা
  • আশঙ্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?

  • পুনশ্চ
  • দেনা-পাওনা
  • রাজসিংহ
  • ডাকঘর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধারালো iii. বিদ্যুতের মতো ক্ষীপ্র নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?

  • মাঝিকে
  • কবিকে
  • শিল্পীকে
  • গায়ককে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?

  • হিংস্রতা
  • উদ্দামতা
  • শান্তরূপ
  • প্রবহমানতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক্ষুরের মতো ধারালো বর্শা
  • ক্ষুরের মতো ধারালো অস্ত্র
  • ক্ষুরের মতো ধারালো নদী
  • ক্ষুরের মতো ধারালো স্রোত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?

  • আয়তনে ছোটো খেত
  • নদীর ছোটো চর
  • মানুষের জীবনপরিধি
  • অজানার দেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত করা যায়?

  • আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
  • আমার সাম্পান যাত্রী না লয়, ভাঙা আমার তরী
  • এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি
  • সময় গেলে সাধন হবে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?

  • ইহজগৎ
  • নদীর কূল
  • ধানখেত
  • পরপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তরুছায়া' অর্থ কী?

  • গাছের ছায়া
  • নদীর ছায়া
  • বাড়ির ছায়া
  • প্রাণীর ছায়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

  • কৃষককে
  • মাঝিকে
  • মৃত্যুকে
  • ভূস্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধার'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হ'তরুছায়া' অর্থ কী?'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।