বর্ষা প্রকৃতির বর্ণনার দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'সোনার তরী' কবিতার তুলনামূলক সাদৃশ্য বিদ্যমান।
'সোনার তরী' কবিতায় কবি অত্যন্ত সূক্ষ্ম বর্ণনাভঙ্গিতে বর্ষা প্রকৃতির চিত্র তুলে ধরেছেন। নদীমাতৃক বাংলাদেশে নদী, ধানখেত, মেঘভরা প্রকৃতি সবকিছু মিলে এক নান্দনিক প্রাকৃতিক আবহ উঠে এসেছে কবিতায়।
উদ্দীপকে কবি বর্ষা প্রকৃতির অপরূপ সৌন্দর্য বর্ণনা করেছে। নীল আকাশে ঘন মেঘ ছেয়ে যাওয়ায় কবি সবাইকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। দিনভর ঝরঝর বাদল ধারায় আউশ ধানের খেত জলে টইটম্বুর হয়ে উঠেছে। কালিমাখা মেঘের অন্ধকারে ছেয়ে গেছে সমস্ত প্রকৃতি। 'সোনার তরী' কবিতায়ও কবি ঘন মেঘের বর্ষণে নদী প্লাবিত হয়ে ধানের খেত নিয়ে শঙ্কিত হয়েছেন। বর্ষায় প্রকৃতিতে ফুটে ওঠা নান্দনিকতা উদ্দীপক ও 'সোনার তরী' কবিতায় বিদ্যমান। এভাবেই উদ্দীপকের সঙ্গে 'সোনার তরী' কবিতার বর্ষা প্রকৃতির তুলনামূলক সাদৃশ্য বিদ্যমান।