• "উদ্দীপকটি 'সোনার তরী' কবিতার আংশিক ভাব তুলে ধরেছে; সমগ্র ভাব নয়।" উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার মূলভাব বিশ্লেষণ করলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
• মানুষ মরণশীল। মহাকালের স্রোতে একসময় মানুষ হারিয়ে যায় কিন্তু মহৎকর্মের মধ্য দিয়ে মানুষ মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকে অনন্তকাল। কারণ মহাকালের স্রোতে ব্যক্তিসত্তা বিলীন হলেও মানুষের মহৎকর্ম কখনো বিলীন হয় না।
• উদ্দীপকে আষাঢ়ের অবিরাম তীব্র বর্ষণে জলে ভরভর আউশের খেতের চিত্র তুলে ধরা হয়েছে। অন্যদিকে 'সোনার তরী' কবিতায় কবি চারপাশের প্রবল স্রোতের মধ্যে ঘনঘোর আশঙ্কায় অপেক্ষারত এক কৃষকের চিত্র তুলে ধরার পাশাপাশি নিজের গভীর জীবনদর্শন তুলে ধরেছেন। যেখানে দেখা যায়, মহাকালের স্রোতে সেই বিরূপ প্রকৃতির
মাঝে মানুষ বিলীন হয়ে গেলেও মানুষের মহৎকর্ম থেকে যায় অনন্তকাল।
• 'সোনার তরী' কবিতাটি গূঢ় রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক। এ কবিতায় কবি সময়ের আবর্তনে মানুষের জীবন ও কর্মকে তুলে ধরেছেন, যা উদ্দীপকের মধ্যে দৃশ্যমান নয়। তাই বলা যায়, উদ্দীপকটি 'সোনার তরী' কবিতার আংশিক ভাব তুলে ধরে মাত্র, সমগ্র ভাব নয়।