'বারেক ভিড়াও তরী কূলেতে এসে।'- বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: • 'বারেক ভিড়াও তরী কূলেতে এসে।'- বলতে কবি অপরিচিত মাঝিকে তার তরি কূলে ভেড়ানোর অনুরোধ করেছেন। • 'সোনার তরী' একটি রূপক কবিতা। এখানে কৃষক প্রতীকী অর্থে কবি নিজে, মাঝি মহাকালের প্রতীক, সোনার ধান ব্যক্তিমানুষের সৎ ও কল্যাণকর কাজের প্রতীক। তেমনই 'বাঁকা জল' কালস্রোতের প্রতীক। এ কবিতায় কৃষক চারপাশে করাল স্রোতের মাঝে দাঁড়িয়ে একজন মাঝিকে তরি বেয়ে আসতে দেখে ভাবে হয়তো তার পরিচিত। তারপর কাছাকাছি এসে ওই মাঝি কোনোদিকে না তাকিয়ে হিংস্র জলস্রোত অবলীলায় পাড়ি দিয়ে ভরা পালে তরি বেয়ে সামনে এগিয়ে চলে। নির্বিকার মাঝিকে কৃষক প্রশ্ন করে- সে কোথায়, কোন বিদেশে যাচ্ছে? নিঃসঙ্গ কৃষক তাকে কূলে এসে তার তরিতে কৃষকের সোনার ধান তুলে নিয়ে যেতে বলে। তারপর সে যেখানে খুশি চলে যেতে পারে। এ প্রসঙ্গেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
'বারেক ভিড়াও তরী কূলেতে এসে।'- বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর