শেয়ারFacebookWhatsApp

নিরুপায় ঢেউগুলি কোথায় ভাঙে?

উত্তর: নিরুপায় ঢেউগুলি নদীর দু-ধারে ভাঙে।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

নিরুপায় ঢেউগুলি কোথায় ভাঙে?

উদ্দীপক

লেভ তলস্তয়ের 'সাড়ে তিন হাত জমি' গল্পের নায়ক পাখোম লোভী প্রকৃতির। পাশের দেশে দিনপ্রতি জমির দাম ১০০ রুবল শুনে অধিক জমি পাওয়ার লোভে সে সেখানে ছুটে যায় এবং জমি কেনে। এক দিনে যতটুকু জমি সে ঘুরে আসতে পারবে, ততটুকু জমির মালিকানা পাবে সে। এমন আকর্ষণীয় প্রস্তাবে লালায়িত হয়ে শারীরিক ক্লান্তিকে গুরুত্ব না দিয়ে বেশি জমি পাওয়ার লোভে সারা দিন সে দৌড়ায়। পরিণতিতে মৃত্যু হয় তার।

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

নিরুপায় ঢেউগুলি নদীর দু-ধারে ভাঙে।

উত্তর

• 'যাহা লয়ে ছিনু ভুলে' বলতে যে সোনার ফসলে তথা সম্পদে নিজেকে নিমজ্জিত করে কবি সবকিছু ভুলে পৃথিবীতে বিরাজ করছিলেন সেটিকেই বোঝানো হয়েছে। • পৃথিবীতে মানুষ চিরস্থায়ী নয়। সময় ও স্রোতের মতো কালের প্রবাহে মানুষ একসময় পৃথিবী থেকে হারিয়ে যায়। কিন্তু মানুষের মহৎ কর্মগুলো অমর হয়ে থাকে পৃথিবীর বুকে। যে ধনসম্পদ ও ব্যক্তিগত অর্জনে নিমজ্জিত হয়ে মানুষ পৃথিবীতে যাপন করে, সেই সম্পদ ও অর্জন রেখে মানুষ একসময় মহাকালের স্রোতে হারিয়ে যায়। মানুষ যা নিয়ে পৃথিবীতে সবকিছু ভুলে বিচরণ করে একসময় মানুষ কালের গর্ভে হারিয়ে যায়। মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্ট সোনার ফসল তথা মহৎকর্মসমূহ। তাই কবি একথা বলেছেন।

উত্তর

• উদ্দীপকে 'সোনার তরী' কবিতার মহাকালের স্রোতে ব্যক্তিমানুষের হারিয়ে যাওয়ার দিকটি ফুটে উঠেছে। • কীর্তিমানের মৃত্যু নেই। মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকতে পারে। জগতের কল্যাণকর্মের ধ্বংস নেই। তা কালে কালে জগতের মানুষকে আলোকিত করে। বিপরীতক্রমে মানুষ হারিয়ে যায় কালের গহ্বরে। • উদ্দীপকে লেভ তলস্তয়ের 'সাড়ে তিন হাত জমি' গল্পের নায়ক পাখোমের লোভী মানসিকতার পরিচয় তুলে ধরা হয়েছে। অধিক জমি কম দামে কেনার লোভে সে অন্য দেশে গমন করে। এমনকি দৌড় প্রতিযোগিতার মাধ্যমে জমি পাওয়ার লোভে পড়ে সে মৃত্যুবরণ করে। শুধু সম্পদ প্রাপ্তি একটা মানুষকে মৃত্যুর কবলে নিয়ে গেল। এমন মানসিকতার ফলে সে সবার কাছে নিন্দনীয়। উদ্দীপকের এই প্রেক্ষাপট 'সোনার তরী' কবিতার মূলভাবকে ধারণ করে না। তবে কবিতায় কবি বলেছেন যে সৃষ্টিকর্ম নিয়ে ব্যস্ত থাকায় তিনি অন্য কোনো বিষয়ে ভাবার সময় পাননি। জীবনসায়াহ্নে এসে কবির এই মনোভাব জাগে। অর্থাৎ যুগে যুগে মানুষ হারিয়ে যায় কিন্তু তার কর্ম থাকে স্বমহিমায়। উদ্দীপকের সম্পদলোভী পাখোমের মধ্যে হীন মানসিকতা আর 'সোনার তরী' কবিতার কবির মধ্যে মহৎ মানসিকতা প্রকাশ করে। কিন্তু কালের স্রোতে দুজনই হারিয়েছে, তবে তাদের কর্ম রয়েছে।

উত্তর

• উদ্দীপকটি 'সোনার তরী' কবিতার মূলভাবকে কিছুটা প্রতিফলিত করতে পেরেছে। • সৃষ্টির অনিবার্য নিয়মে মানুষ হারিয়ে যায়। কিন্তু হারিয়ে যায় না মানুষের কর্ম। মহাকালের গর্ভে মানুষ বিলীন হয়ে গেলেও মহৎ কর্ম থাকে অবিনশ্বর। • উদ্দীপকে 'সাড়ে তিন হাত জমি' গল্পের কাহিনি বলা হয়েছে। গল্পের নায়ক পাখোম অর্থ ও সম্পদলোভী। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য ব্যস্ত সব সময়। ফলে এক সময়ে সে মারা যায় এবং কালের স্রোতে সে হারিয়ে যায়। তাকে কিংবা তার কর্মকে কেউ স্মরণে রাখে না। অর্থাৎ কালের স্রোতে সে হারিয়ে যাচ্ছে, তার বিনাশ হচ্ছে এটাই 'সোনার তরী' কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। আর কোনো বিষয়ই কবিতার মূলভাবকে ধারণ করতে পারেনি। 'সোনার তরী' কবিতায় রূপকের আড়ালে কবি তাঁর সৃষ্টিকর্ম এবং মহাকালে তা বহন করে নেওয়ার কথা বলেছেন। কবি নশ্বর ব্যক্তিজীবনের বিপরীতে কর্মের অমরত্বের কথা বলেছেন। কেননা মহাকালের স্রোতে ব্যক্তিমানুষ বিলীন হয়ে যায়, টিকে থাকে তার মহৎ সৃষ্টিকর্ম। মহাকাল ব্যক্তিকে গ্রহণ না করলেও তার সৃষ্টিকে নিয়ে যায় কালান্তরে। • 'সোনার তরী' কবিতায় কবি নিজেকে কৃষকের সাথে নিজের তুলনা করেছেন। ধান নিয়ে অপেক্ষারত কৃষক আসলে কবি নিজে, আর মাঝি সেখানে মহাকালের প্রতীক। মাঝি তার তরিতে কৃষকের সোনার ধান নিয়ে গেলেও কৃষককে ফেলে রেখে যায়, যা মূলত কর্তাকে রেখে মহাকালের কর্ম নিয়ে যাওয়ার বিষয়টির প্রতিফলন। কবিতার এসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকটি কবিতার মূলভাব পুরোপুরি ধারণ করে না।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরীসিলেট সরকারি কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?

  • ছোটো
  • বড়ো
  • কোলাহলপূর্ণ
  • নির্জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?

  • অনিশ্চয়তা
  • অপ্রাপ্তিবোধ
  • হতাশা
  • আশঙ্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?

  • পুনশ্চ
  • দেনা-পাওনা
  • রাজসিংহ
  • ডাকঘর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধারালো iii. বিদ্যুতের মতো ক্ষীপ্র নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?

  • মাঝিকে
  • কবিকে
  • শিল্পীকে
  • গায়ককে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?

  • হিংস্রতা
  • উদ্দামতা
  • শান্তরূপ
  • প্রবহমানতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক্ষুরের মতো ধারালো বর্শা
  • ক্ষুরের মতো ধারালো অস্ত্র
  • ক্ষুরের মতো ধারালো নদী
  • ক্ষুরের মতো ধারালো স্রোত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?

  • আয়তনে ছোটো খেত
  • নদীর ছোটো চর
  • মানুষের জীবনপরিধি
  • অজানার দেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত করা যায়?

  • আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
  • আমার সাম্পান যাত্রী না লয়, ভাঙা আমার তরী
  • এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি
  • সময় গেলে সাধন হবে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?

  • ইহজগৎ
  • নদীর কূল
  • ধানখেত
  • পরপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তরুছায়া' অর্থ কী?

  • গাছের ছায়া
  • নদীর ছায়া
  • বাড়ির ছায়া
  • প্রাণীর ছায়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

  • কৃষককে
  • মাঝিকে
  • মৃত্যুকে
  • ভূস্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধার'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হ'তরুছায়া' অর্থ কী?'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।