"যাহা লয়ে ছিনু ভুলে" বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: • 'যাহা লয়ে ছিনু ভুলে' বলতে যে সোনার ফসলে তথা সম্পদে নিজেকে নিমজ্জিত করে কবি সবকিছু ভুলে পৃথিবীতে বিরাজ করছিলেন সেটিকেই বোঝানো হয়েছে। • পৃথিবীতে মানুষ চিরস্থায়ী নয়। সময় ও স্রোতের মতো কালের প্রবাহে মানুষ একসময় পৃথিবী থেকে হারিয়ে যায়। কিন্তু মানুষের মহৎ কর্মগুলো অমর হয়ে থাকে পৃথিবীর বুকে। যে ধনসম্পদ ও ব্যক্তিগত অর্জনে নিমজ্জিত হয়ে মানুষ পৃথিবীতে যাপন করে, সেই সম্পদ ও অর্জন রেখে মানুষ একসময় মহাকালের স্রোতে হারিয়ে যায়। মানুষ যা নিয়ে পৃথিবীতে সবকিছু ভুলে বিচরণ করে একসময় মানুষ কালের গর্ভে হারিয়ে যায়। মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্ট সোনার ফসল তথা মহৎকর্মসমূহ। তাই কবি একথা বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
"যাহা লয়ে ছিনু ভুলে" বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর