'আর আছে— আর নাই, দিয়েছি ভরে।।'— অন্তর্নিহিত কারণ ব্যাখ্যা করো।
উত্তর: প্রশ্নোক্ত পক্তিটি দ্বারা বোঝানো হয়েছে যে, ছোটো জমিতে উৎপন্ন ফসলের সবটাই অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরী রূপী চিরায়ত শিল্পলোকে মহাকাল মানুষের কর্মফলকে ধারণ করে, ব্যক্তিমানুষ সেখানে স্থান পায় না আর তাই মহাকালরূপী মাঝি কৃষকের উৎপাদিত সমস্ত ফসল নিয়ে যায়, কিন্তু কৃষককে গ্রহণ করে না। মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরী কৃষকের ছোটো জমিতে উৎপন্ন সব ফসল তরীতে সাজিয়ে নিয়ে যায়। আর কৃষকও যা ছিল সব দিয়ে দেয় মাঝিরূপী মহাকালকে। প্রশ্নোক্ত পক্তিটিতে এই সত্যতাই ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
'আর আছে— আর নাই, দিয়েছি ভরে।।'— অন্তর্নিহিত কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর