'ঠাঁই নাই, ঠাঁই নাই-ছোটো সে তরী আমারি সোনার ধানে গিয়েছে ভরি'- ব্যাখ্যা কর।
উত্তর: ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী” বলতে মহাকালরূপী ছোট সোনার তরণিতে সোনার ফসলরূপী মহৎ সৃষ্টিকর্মের স্থান হওয়া এবং ব্যক্তিসত্তার স্থান বা ঠাঁই না হওয়া বোঝানো হয়েছে । ব্যক্তি মানুষের মৃত্যুঅনিবার্য, তাকে রোধ করা সম্ভব নয়। কিন্তু কর্মফল বা অর্জনকে মৃত্যু স্পর্শ করতে পারেনা। আর তাই সোনার তরীতে কেবল কৃষকের সোনার ধান ঠাঁই পায়, কিন্তু ব্যক্তিকৃষককে অপূর্ণতার বেদনা নিয়ে অপেক্ষা করতে হয় অনিবার্যভাবে মহাকালের স্রোতে বিলীন হওয়ার জন্য।মানুষ তার কর্মকে রেখে যায়, মানুষের স্থান হয় না এ নশ্বর পৃথিবীতে।প্রশ্নোক্ত চরণটিতে ঠাই নাই কথাটির মাধ্যমে এই অমেঘ সত্যটিকেই তুলে ধরা হয়েছ।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
'ঠাঁই নাই, ঠাঁই নাই-ছোটো সে তরী আমারি সোনার ধানে গিয়েছে ভরি'- ব্যা…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর