উদ্দীপকে মাদার তেরেসার অকৃত্রিম মাতৃস্নেহ ও মানবতার সেবার কথা বলা হয়েছে। এখানে মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটি নামে সেবা প্রতিষ্ঠান স্থাপন এবং পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের জন্য কাজ করার বিষয়টি তুলে ধরা হয়েছে।
মাদার তেরেসা মানব সেবার জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। সেই পুরস্কারের অর্থও তিনি মানব সেবায় ব্যয় করেছেন । তিনি নেই কিন্তু তাঁর সেই কর্মের জন্য তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে পৃথিবীবাসী। মহাকাল তাঁর শরীরকে রাখেনি, তাঁর কর্মকে রেখেছে। এ বিষয়টি 'সোনার তরী' কবিতার মহাকালের স্রোতে কৃষকের হারিয়ে যাওয়া ও তার সোনার ফসল রক্ষা পাওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কারণ কৃষক তরিতে ঠাঁই না পেলেও তার ধান সোনার তরিতে ঠাঁই পায়। মহাকালের কাছে কর্ম গৃহীত হলেও কর্মী গৃহীত হয় না। মহাকালের স্রোতে মানুষের হারিয়ে যাওয়া এবং কর্ম টিকে থাকায় বিষয়টি উদ্দীপকের সঙ্গে সঙ্গতিপূর্ণ ।