"আমারি সোনার ধানে গিয়েছে ভরি " - বলতে কী বুঝানো হয়েছে?
উত্তর: প্রশ্নোক্ত উদ্ভিটির মধ্য দিয়ে কৃষকের কর্মফল সোনার ধানে মহাকালের তরী পরিপূর্ণ হওয়ার কথা বলা হয়েছে। 'সোনার তরী' একটি রূপক কবিতা। এ কবিতায় কৃষকরূপী শিল্পস্রষ্টা কবি তাঁর সৃষ্টিকর্ম সোনার ধান নিয়ে মহাকালরূপী তরীর প্রতীক্ষায় ছিলেন । তরী আসার পর ধানরূপী তাঁর সমস্ত কর্ম সেখানে তুলে দেন। এ সময় তিনি উপলব্ধি করেন তাঁরই কর্মের ভারে পূর্ণ তরীতে তাঁকে নিয়ে যাওয়ার মতো স্থান অবশিষ্ট নেই। অর্থাৎ তরীরূপী মহাকাল শুধু ফসল অর্থাৎ মানুষের কর্মকেই গ্রহণ করবে, ব্যক্তি মানুষকে নয়। প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে এ বিষয়টিই তাৎপর্যময় হয়ে উঠেছে।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
"আমারি সোনার ধানে গিয়েছে ভরি " - বলতে কী বুঝানো হয়েছে?
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর