শেয়ারFacebookWhatsApp

“ সকলি দিলাম তুলে থরে বিথরে”-ব্যাখ্যা কর।

উত্তর: এখানে কৃষকরূপী শিল্পীর সারা জীবনের সমস্ত শিল্পকর্ম মহাকালের জন্য রেখে যাওয়ার কথা তুলে ধরা হয়েছে। 'সোনার তরী' কবিতায় কৃষক সারাজীবন যে ফসল ফলায় তা সোনার তরী এসে নিয়ে যায়। রূপকথার থেকে ব্যবহৃত এই কথাটি মূলত একজন শিল্পীর সারা জীবনের অর্জিত শিল্পকর্ম মহাকালের নৌকায় স্থান পায় বা ঠাঁই পায় বলে প্রকাশ করা হয়েছে। শিল্পী নয় বরং শিল্পীর শিল্পকর্ম যে মহাকালের নৌকায় স্থান পায় এ কথাটি মূলত এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

“ সকলি দিলাম তুলে থরে বিথরে”-ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ অবলম্বনে অঙ্কন করেন উপরের চিত্রটিসহ অসংখ্য চিত্র যেগুলো 'দুর্ভিক্ষের চিত্রমালা' নামে দেশ-বিদেশে সাড়া জাগায় এবং তাঁকে অমর করে তোলে।

Sylhet · 2023

উত্তর

রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় পনের বছর বয়সে।

উত্তর

এখানে কৃষকরূপী শিল্পীর সারা জীবনের সমস্ত শিল্পকর্ম মহাকালের জন্য রেখে যাওয়ার কথা তুলে ধরা হয়েছে। 'সোনার তরী' কবিতায় কৃষক সারাজীবন যে ফসল ফলায় তা সোনার তরী এসে নিয়ে যায়। রূপকথার থেকে ব্যবহৃত এই কথাটি মূলত একজন শিল্পীর সারা জীবনের অর্জিত শিল্পকর্ম মহাকালের নৌকায় স্থান পায় বা ঠাঁই পায় বলে প্রকাশ করা হয়েছে। শিল্পী নয় বরং শিল্পীর শিল্পকর্ম যে মহাকালের নৌকায় স্থান পায় এ কথাটি মূলত এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের চিত্রটি সোনার তরী কবিতার শিল্প কর্মের অমরতার দিক দিয়ে সংগতিপূর্ণ। 'সোনার তরী' কবিতায় মানুষের শিল্পকর্মই বা সৃষ্টি যে তাকে অমর করে রাখতে পারে এ বিষয়টি মূলত 'সোনার তরী' কবিতার মূল প্রতিপাদ্য। কবি বোঝাতে চেয়েছেন, মানুষের মহৎ শিল্পকর্ম গুলোই মানুষকে অমর করে রাখে। মানুষের ব্যক্তিসত্তার মৃত্যু হলেও মানুষের শিল্পী সত্তার মরণ হয় না। উদ্দীপকের চিত্রটি শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ অবলম্বনে অঙ্কন করেন, যা পরবর্তীকালে দেশে বিদেশে নানান ধরনের মানুষের কাছে তাকে অমর করে তোলে, তেমনি "সোনার তরী" কবিতায় শিল্পের শিল্পকর্ম মহাকালের জন্য অমর হয়ে থাকে সে কথাই বুঝানো হয়েছে।

উত্তর

“মানুষ বাঁচে তাঁর কর্মে, বয়সে নয়।”—উদ্দীপকের চিত্র ও "সোনার তরী" কবিতার মূল প্রতিপাদ্য এটাই। 'সোনার তরী' কবিতায় বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করা হয়েছে। এ কবিতায় কবি এক গভীর জীবনসত্য সম্পর্কে আলোকপাত করেছেন। আর তা হলো সময়ের স্রোতে ব্যক্তি মানুষ এক সময় হারিয়ে যায়; বেঁচে থাকে কেবল তার সুকৃতি। আর তাই মহাকালের তরীতে সৃষ্টিশীল কর্ম ঠাঁই পেলেও শিল্পস্রষ্টার সেখানে জায়গা হয় না। বস্তুত, শতচেষ্টা করেও মানুষ তাঁর অনিবার্য পরিণতি মৃত্যুকে এড়াতে পারেন না। উদ্দীপকে শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ অবলম্বনে অঙ্কন করেন উপরের চিত্রটিসহ অসংখ্য চিত্র যেগুলো 'দুর্ভিক্ষের চিত্রমালা' নামে দেশ-বিদেশে সাড়া জাগায়। জয়নুল আবদিন মারা গেলেও তার চিত্রকর্ম তাকে অমর করে তোলে। অর্থাৎ, মহৎ সৃষ্টিকর্ম কালের খেয়াতে, স্থান পেলেও স্রষ্টাকে অতৃপ্তির বেদনা নিয়ে চলে যেতে হয় অনিবার্যভাবে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। মানুষ তার অনিবার্য মৃত্যুকে এড়াতে পারে না, কেবল, বেঁচে থাকে তার কর্ম। এ কারণেই মহাকালরূপী মাঝি কৃষকের কর্মফল সোনার ধান নৌকায় তুলে নেয় ঠিকই, কিন্তু ব্যক্তি কৃষকের সেখানে স্থান হয় না। একইভাবে মহাকালের কালগর্ভে জয়নুল আবেদীন হারিয়ে গেলেও তাঁদের তৈরি চিত্রকর্ম এখনো তার স্মৃতিকে ধারণ করে রয়ে গেছে। তাই বলা যায়, “মানুষ বাঁচে তাঁর কর্মে, বয়সে নয়।”—উদ্দীপকের চিত্র ও "সোনার তরী" কবিতার আলোকে উক্তিটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরীSylhet
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?

  • ছোটো
  • বড়ো
  • কোলাহলপূর্ণ
  • নির্জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?

  • অনিশ্চয়তা
  • অপ্রাপ্তিবোধ
  • হতাশা
  • আশঙ্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?

  • পুনশ্চ
  • দেনা-পাওনা
  • রাজসিংহ
  • ডাকঘর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধারালো iii. বিদ্যুতের মতো ক্ষীপ্র নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?

  • মাঝিকে
  • কবিকে
  • শিল্পীকে
  • গায়ককে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?

  • হিংস্রতা
  • উদ্দামতা
  • শান্তরূপ
  • প্রবহমানতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক্ষুরের মতো ধারালো বর্শা
  • ক্ষুরের মতো ধারালো অস্ত্র
  • ক্ষুরের মতো ধারালো নদী
  • ক্ষুরের মতো ধারালো স্রোত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?

  • আয়তনে ছোটো খেত
  • নদীর ছোটো চর
  • মানুষের জীবনপরিধি
  • অজানার দেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত করা যায়?

  • আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
  • আমার সাম্পান যাত্রী না লয়, ভাঙা আমার তরী
  • এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি
  • সময় গেলে সাধন হবে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?

  • ইহজগৎ
  • নদীর কূল
  • ধানখেত
  • পরপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তরুছায়া' অর্থ কী?

  • গাছের ছায়া
  • নদীর ছায়া
  • বাড়ির ছায়া
  • প্রাণীর ছায়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

  • কৃষককে
  • মাঝিকে
  • মৃত্যুকে
  • ভূস্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধার'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হ'তরুছায়া' অর্থ কী?'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।