"আজ তিনি নেই কিন্তু তার সৃষ্টিকর্ম আছে এবং থাকবে।"-উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: • "আজ তিনি নেই কিন্তু তার সৃষ্টিকর্ম আছে এবং থাকবে।"-'সোনার তরী' কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ। • মানুষ মরণশীল। তাই চিরকাল বেঁচে থাকে না। তবে মহৎ কর্মের মধ্য দিয়ে মানুষ মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারে। কারণ মহাকালের গর্ভে মানুষ বিলীন হলেও মানুষের মহৎ কর্ম বিলীন হয় না। • উদ্দীপকে আধুনিক বাংলা কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্তের গুরুত্বপূর্ণ আবদানের কথা বলা হয়েছে। তিনি এই জগতে এখন না থাকলেও তার মহৎ কর্মগুলো আজও পৃথিবীতে রয়ে গেছে। অন্যদিকে 'সোনার তরী' কবিতায়ও কবি একজন কৃষকের রূপকে মানুষের জীবনদর্শন তুলে ধরেছেন। এখানে কৃষকের কষ্টের ফসল মহাকালরূপী সোনার তরিতে স্থান পেলেও কৃষকের স্থান হয় না। কৃষকের কীর্তি সোনার তরিতে যেমন স্থান পায় ঠিক অনুরূপ পৃথিবীতেও মানুষের মহৎ কর্ম বা সৃষ্টি স্থান পায়। মানুষ মৃত্যুবরণ করলেও তার মহৎ কর্ম টিকে থাকে, কারণ কর্ম অবিনশ্বর। '• 'সোনার তরী' কবিতায় কবি সারা জীবন যা কিছু সৃষ্টি করেছেন সেই সৃষ্টিসম্ভার মহাকালের তরিতে স্থান পেলেও তার নশ্বর দেহ সেখানে অবাঞ্ছিত। এটাই চিরন্তন সত্য। মানুষ বেঁচে থাকে তার মহৎ কর্মের মধ্যে। উদ্দীপকের প্রতিফলিত মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রেও অনুরূপ বিষয় ফুটে উঠেছে। তিনি বাংলা সাহিত্যে যে আধুনিকতা আনেন তা অবিনশ্বর। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
"আজ তিনি নেই কিন্তু তার সৃষ্টিকর্ম আছে এবং থাকবে।"-উদ্দীপক ও 'সোনার…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর