উদ্দীপকে 'সোনার তরী' কবিতার কোন দিকের ইঙ্গিত পরিস্ফুটিত হয়েছে? আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকে 'সোনার তরী' কবিতার যে দিকের ইঙ্গিত পরিস্ফুট হয়েছে তা হলো- 'মহাকাল শুধু মানুষের কর্মকেই গ্রহণ করে থাকে, ব্যক্তিমানুষকে নয়। • এই স্বার্থপর পৃথিবীতে সৃষ্টির কদর আছে। কিন্তু স্রষ্টার খোঁজখবর কেউ রাখে না। মহাকাল সৃষ্টিকে গ্রহণ করে, স্রষ্টাকে নয়। • 'সোনার তরী' কবিতায় কৃষকরূপী কবি তার সৃষ্টিকর্ম নিয়ে মহাকালরূপী তরিতে স্থান, পাওয়ার প্রতীক্ষায় ছিলেন। অথচ তরি এসে কবির সৃষ্টিকর্মকে নিয়ে চলে গেলে কবি একা পড়ে থাকেন। উদ্দীপকেও এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। মানুষ মাত্রই মরণশীল। জন্মিলে মরতেই হবে। যেমন খালি হাতে আসা হয়েছে তেমনি খালি হাতে যেতে হবে। তবে উত্তম কর্ম কেবল থেকে যাবে। অর্থাৎ মহাকালের অতলগর্ভে স্রষ্টা বিলীন হয়ে যায়, টিকে থাকে শুধু তার সৃষ্টিকর্ম। মানুষ সৃষ্টিকে সমাদর করলেও স্রষ্টাকে কেউ স্মরণ করে না। এভাবে উদ্দীপকে 'সোনার তরী' কবিতায় মানবজীবনের এই নিগূঢ় সত্যের প্রতি ইঙ্গিত করেছে।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
উদ্দীপকে 'সোনার তরী' কবিতার কোন দিকের ইঙ্গিত পরিস্ফুটিত হয়েছে? আলোচ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর