শেয়ারFacebookWhatsApp

“চারিদিকে বাঁকা জল করিছে খেলা।”-এখানে 'বাঁকা জল' দ্বারা কী বুঝানো হয়েছে?

উত্তর: 'চারিদিকে বাঁকা জল করিছে খেলা'- চরণটির মধ্য দিয়ে বর্ষার জলস্রোতবেষ্টিত ছোটো জমিটুকুর বিলীন হওয়ার আশঙ্কাজনক পরিস্থিতি ব্যক্ত হয়েছে। 'সোনার তরী' কবিতায় কবি নানা রূপক এবং দৃশ্যের অবতারণা ঘটিয়েছেন । উদ্ধৃত অংশের মধ্য দিয়ে তেমনই অসাধারণ একটি দৃশ্যকল্প তৈরি হয়েছে । কবিতায় ধানখেতটি ছোটো দ্বীপের মতো কল্পিত। তার চারপাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা। নদীর 'বাঁকা জলস্রোত' পরিবেষ্টিত ছোট্ট জমিটুকুর আশু বিলীন হওয়ার ইঙ্গিত রয়েছে এ অংশে । এখানে বাঁকা জল কালস্রোতের প্রতীক।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

“চারিদিকে বাঁকা জল করিছে খেলা।”-এখানে 'বাঁকা জল' দ্বারা কী বুঝানো হ…

উদ্দীপক

প্রীতিলতা-সূর্যসেন নেই তাঁরা আর এমনই সহস্র এসে গেছে বারবার শাজাহান আর তাঁর মহারাজ্যপাট অশোকের সাম্রাজ্যের যত ঠাটবাট কিছুই নাহিকো মহাকালের গ্রাসে নিঃশেষ সকলেই সময়ের স্রোতে সময় পারে নি তবু নাম মুছে দিতে মানুষের মন আজও সে নাম স্মরিছে। নাম হয় মৃত্যুহীন যদি থাকে কর্ম কর্ম হল বেঁচে থাকার অক্ষয় বর্ম।

Dinajpur · 2022

উত্তর

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ 'বনফুল' প্রকাশিত হয় ১৮৮০ সালে।

উত্তর

'চারিদিকে বাঁকা জল করিছে খেলা'- চরণটির মধ্য দিয়ে বর্ষার জলস্রোতবেষ্টিত ছোটো জমিটুকুর বিলীন হওয়ার আশঙ্কাজনক পরিস্থিতি ব্যক্ত হয়েছে। 'সোনার তরী' কবিতায় কবি নানা রূপক এবং দৃশ্যের অবতারণা ঘটিয়েছেন । উদ্ধৃত অংশের মধ্য দিয়ে তেমনই অসাধারণ একটি দৃশ্যকল্প তৈরি হয়েছে । কবিতায় ধানখেতটি ছোটো দ্বীপের মতো কল্পিত। তার চারপাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা। নদীর 'বাঁকা জলস্রোত' পরিবেষ্টিত ছোট্ট জমিটুকুর আশু বিলীন হওয়ার ইঙ্গিত রয়েছে এ অংশে । এখানে বাঁকা জল কালস্রোতের প্রতীক।

উত্তর

'সোনার তরী' কবিতার কৃষকের সাথে উদ্দীপকের ঐতিহাসিক চরিত্রগুলোর সৃষ্টিকর্মের মাধ্যমে স্মরণীয় থাকার দিকটি প্রকাশিত হয়েছে 'সোনার তরী' কবিতায় কবি মানবজীবনের নির্মম বাস্তবতার কথা বলেছেন । এই জগতে ব্যক্তি মানুষের কোনো মূল্য নেই । মানুষের ব্যক্তি সত্তাকে মহাকাল মনে রাখে না। মানুষের মৃত্যুর সাথে সাথে তার সকল স্মৃতি বিলুপ্ত হয়ে যায়। মহাকাল মানুষের কর্মকে ধারণ করে। কৃষক হলেন শিল্পস্রষ্টা। তাই কৃষক মহাকালের প্রতীক নৌকায় স্থান পাননি। নৌকা ব্যক্তিমানুষকে স্থান না দিয়ে তার সৃষ্টি তথা শিল্প কর্মকে স্থান দিয়েছে। সোনার তরী কৃষকের সৃষ্ট ফসল তুলে নিয়ে নিরুদ্দেশের পানে ধাবিত হয়। তাই ব্যক্তি মানুষের চেয়ে মানুষের কর্মের মূল্য অপরিসীম । কর্মই মানুষকে জীবিত রাখে । উদ্দীপকেও ব্যক্তির চেয়ে কর্মের গুণ অনেক বেশি বলে উল্লেখ করা হয়েছে। মানুষ এই জগতে কর্মের মাধ্যমে বেঁচে থাকে। কর্মের মাধ্যমেই সমকালকে | অতিক্রম করে অনন্তকাল স্মরণীয় ও বরণীয় হয়ে থাকে। তাই প্রীতিলতা, সূর্য সম্রাট শাজাহান ও সম্রাট অশোক জীবিত হয়ে আছেন তাঁদের কর্মের মাধ্যমে। ব্যক্তি নাম এই সকল ঐতিহাসিক চরিত্রকে মহৎ করেনি। তাঁদের কর্মই এই জগতে তাঁদেরকে মহৎ করেছে, স্মরণীয় ও বরণীয় করেছে। তাই বলা যায়, 'সোনার তরী' কবিতার কৃষকের সাথে উদ্দীপকের ঐতিহাসিক সৃষ্টিকর্মের মাধ্যমে স্মরণীয় থাকার দিকটি প্রকাশিত হয়েছে।

উত্তর

“উদ্দীপকের মূলসুর অর্থাৎ ব্যক্তি মানুষের চেয়ে কর্ম মূল্যবান এই বিষয়টিই 'সোনার তরী' কবিতায়ও প্রতিধ্বনিত হওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়ে উঠেছে I 'সোনার তরী' কবিতায় কবি রূপকের ছলে মানব জীবনদর্শন তুলে ধরেছেন। এই জগৎ সংসারে ব্যক্তি মানুষের কোনো মূল্য নেই। সোনার তরী হলো মহাকালের প্রতীক । মহাকাল ব্যক্তি মানুষকে স্থান দেন না। মানুষের কর্ম, মানুষের সৃষ্টি মহাকাল ধারণ করে, লালন করে। তাই কৃষক একা শূন্য নদীর তীরে পড়ে থাকে আর তার সৃষ্ট সোনার ফসল সোনার তরী তুলে নিয়ে মহাকালের পথে ধাবিত হয়। এমনই জীবন সত্য 'সোনার তরী' কবিতায় তুলে ধরা হয়েছে। উদ্দীপকেও মানুষের জীবনাদর্শন তুলে ধরা হয়েছে। ইতিহাসের যে সকল মহান ব্যক্তি স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তাঁরা তাঁদের ব্যক্তি মানুষের জন্য নয়, তাঁদের সৃষ্টির জন্য বিখ্যাত হয়ে আছেন । প্রীতিলতা, সূর্যসেন, শাজাহান ও সম্রাট অশোক কর্মের মাধ্যমে নিজেদের জীবন এমনভাবে তৈরি করেছিলেন যে, মানুষের জন্য যা আদর্শ ও অনুকরণীয় । তাই তাঁদের মৃত্যুর পর মহাকাল তাঁদের কর্মের জন্য, অবদানের জন্য মনে রেখেছে। উদ্দীপক ও সোনার তরী কবিতার আলোকে বলা যায় যে, উদ্দীপকের মূলসুর সোনার তরী কবিতারই প্রতিধ্বনি। সোনার তরী কবিতায় অন্তর্লীন হয়ে আছে মানব জীবনদর্শন।মহাকালের চিরন্তন স্রোতে মানুষ অনিবার্য বিষয়কে এড়াতে পারে না। ব্যক্তি মানুষের মৃত্যু অনিবার্য।এই জগত সংসারে টিকে থাকে কেবল মানুষের সৃষ্টি কর্ম বা শিল্প সৃষ্টি। তাই কবির সৃষ্টিকর্ম সোনার তৈরিতে স্থান পেলেও ব্যক্তি কবির স্থান সেখানে হয় না।ব্যক্তি মানুষ অনিবার্যভাবে মহাকালের শূন্যতায় বিলীন হয়।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরীDinajpur
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধারালো iii. বিদ্যুতের মতো ক্ষীপ্র নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত করা যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তরুছায়া' অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধার'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হ'তরুছায়া' অর্থ কী?'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।