"উদ্দীপকের মূল বিষয়বস্তুই যেন 'সোনার তরী' 'কবিতার মূল বিষয়বস্তু।”- মতামত দাও।
উত্তর: • "উদ্দীপকের মূল বিষয়বস্তুই যেন 'সোনার তরী' কবিতার মূল বিষয়বস্তু।”- মন্তব্যটির সাথে আমি একমত। • মানুষ মরণশীল। ব্যক্তিমানুষ মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেও মানুষের মহৎ কর্ম টিকে তাকে। ব্যক্তির মহৎ কর্মের জন্য জগতের মানুষ তাকে স্মরণ করে। • 'সোনার তরী' কবিতায় কবি মানুষের কর্মকে গ্রহণ করলেও মহাকালের চিরন্তন স্রোতে ব্যক্তিমানুষের হারিয়ে যাওয়ার বিষয়টি নির্দেশ করেছেন। এখানে একজন কৃষক তার অক্লান্ত পরিশ্রমের ফসল নিয়ে বর্ষার জলবেষ্টিত ছোট খেতে একাকী অপেক্ষা করছে। একসময় মহাকালরূপী তরি এসে কৃষকের সৃষ্টকর্মকে নিয়ে চলে গেলেও জায়গার অভাবে কৃষক একলা পড়ে থাকেন। উদ্দীপকেও দেখা যায়, শিশিরের পূর্বসূরি সৃষ্টিকর্মের মাধ্যমে তাদের জীবন আনন্দময় হচ্ছে। শিশির তাদের ফিরে আসার কথা চিন্তা করলেও বড়ো ভাই তাদের উপস্থিতির ফলে সৃষ্ট সমস্যা তুলে ধরে। • 'সোনার তরী' কবিতায় কবি মানুষের কর্মকে গ্রহণ করলেও মহাকালের চিরন্তন স্রোতে কর্মীর হারিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন। এই দিকটি উদ্দীপকের মূলভাবে প্রকাশ পেয়েছে, যেখানে তারা উদ্ভাবককে নয়, উদ্ভাবনকে ভালোবেসেছে। এসব দিক বিবেচনা করে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
"উদ্দীপকের মূল বিষয়বস্তুই যেন 'সোনার তরী' 'কবিতার মূল বিষয়বস্তু।”- …
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর