"এখন আমারে লহো করুণা করে"- কবিতায় প্রকাশিত কৃষকের এই চাওয়া উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: • "এখন আমারে লহো করুণা করে"- কবিতায় প্রকাশিত কৃষকের এই চাওয়া উদ্দীপকের আলোকেও যথার্থ। • যেকোনো মূল্যেই মানুষ বেঁচে থাকতে চায়। বেঁচে থাকার আকাঙ্ক্ষা তার চিরকালের। কিন্তু মৃত্যু হলো অমোঘ সত্য। সময়ের আবর্তনে ব্যক্তি মানুষকে তাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়। এর মধ্য দিয়ে ব্যক্তি মানুষ তার অনিবার্য পরিণতির দিকে অগ্রসর হয়। • উদ্দীপকের কবিতাংশের কবি সুন্দর এই পৃথিবীকে ভালোবাসেন। মানুষের হাসি-কান্না ও দুঃখ-সুখের সঙ্গে তিনি একাত্ম হয়ে থাকতে চান। কিন্তু মরণ তাঁকে এ সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এ কারণে তিনি মরতে চান না। তবে তিনি জানেন, মৃত্যু অনিবার্য। একে রোধ করার সাধ্য কারোর নেই। তাই নিজ সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি মানুষের মনে স্থায়ী আসন লাভ করতে চান। কর্মের মাধ্যমে বেঁচে থাকার এ দিকটি আলোচ্য কবিতায়ও একইভাবে পরিলক্ষিত হয়। • 'সোনার তরী' কবিতায় কবি মানবজীবনের এক নিগূঢ় সত্যকে উন্মোচন করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন, মহাকাল ব্যক্তি মানুষকে গ্রহণ না করলেও তার মহৎকর্মকে ঠিকই কালের খেয়ায় স্থান দেয়। ফলে কর্মের মধ্য দিয়েই ব্যক্তি নিজেকে টিকিয়ে রাখার প্রয়াস পায়। একইভাবে উদ্দীপকের কবিতাংশের কবিও জানেন, তিনি মরতে না চাইলেও মৃত্যু মানুষের অবশ্যম্ভাবী পরিণতি। তাই নিজ সৃষ্টিকর্মের মধ্য দিয়েই তিনি মানুষের মনে বেঁচে থাকতে চান। অর্থাৎ আলোচ্য কবিতায়ও উদ্দীপকে মানুষের বেঁচে থাকার ইচ্ছাই প্রকট হয়ে ধরা দিয়েছে। এ বিচারে কবিতায় প্রকাশিত কৃষকের অমরত্বের প্রত্যাশা উদ্দীপকের আলোকেও যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
"এখন আমারে লহো করুণা করে"- কবিতায় প্রকাশিত কৃষকের এই চাওয়া উদ্দীপকে…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর