"উদ্দীপকে 'সোনার তরী' কবিতার ভাববস্তু সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি।”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: • 'সোনার তরী' কবিতার ভাববস্তু আলোচ্য উদ্দীপকে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি- মন্তব্যটি যথার্থ। • মানুষ মরণশীল। তবে মানুষ তার কল্যাণকর কাজের মধ্য দিয়ে জগতের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকে। জগতে কর্মের মূল্য 5 থাকলেও কর্মী মূল্যহীন। • 'সোনার তরী' কবিতায় কৃষক তার সোনার ধান কেটে নিয়ে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতায় একা দাঁড়িয়ে আছে। অপ্রত্যাশিতভাবে একজন মাঝিকে আসতে দেখে সে খুশি হয়। মাঝি সেই ধান তরিতে তুলে নিলেও কৃষককে নেয় না। এখানে মৃত্যুর অপেক্ষায় থাকা এই কৃষকের কর্মের মূল্য থাকলেও তার মূল্য নেই। এই গভীর তত্ত্বটি উদ্দীপকে প্রকাশ পায়নি। সেখানে শুধু কথার মাধ্যমে বাবাকে যেতে না দেওয়ার দাবি ব্যক্ত হয়েছে। ছোট্ট একটি মেয়ের আকুতির মধ্য দিয়ে তার স্নেহের অধিকারের দিকটি প্রকাশ পেয়েছে। • 'সোনার তরী' কবিতায় কবি রূপক অর্থে কৃষকের যে পরিণতি তুলে ধরেছেন তা উদ্দীপকে প্রকাশ পায়নি। কারণ উদ্দীপকে বুক ভরা স্নেহের বন্ধন উপেক্ষা করে জাগতিক নিয়মে চলে যাওয়া না-যাওয়ার দিকটিই প্রতিফলিত হয়েছে। কর্মীকে তার কর্ম রেখে কালের গর্ভে বিলীন হওয়ার বিষয়টি ছোট শিশুর আবদারের সঙ্গে সামঞ্জস্য থাকলেও তা পুরোপুরি এক নয়। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
"উদ্দীপকে 'সোনার তরী' কবিতার ভাববস্তু সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি।”…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর