"জীবনের শেষ প্রহরে এসে তিনি মনে করেন, তাঁর গানগুলো হয়তো অনেকের হৃদয়ে জায়গা করে নেবে।”- 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: • "জীবনের শেষ প্রহরে এসে তিনি মনে করেন তার গানগুলো হয়তো অনেকের হৃদয়ে জায়গা করে নেবে।”- মন্তব্যটি যথাযথ। • মানুষ মরণশীল। সময়ের আবর্তনে মানুষের একদিন মৃত্যু হয়। এর মধ্য দিয়ে মহাকালের গর্ভে স্থান নেয় সে। কিন্তু তা সত্ত্বেও মানুষের কর্মফল তথা মহৎ সৃষ্টি পৃথিবীতে টিকে থাকে যুগ যুগ ধরে। • উদ্দীপকে মোক্তার আলি নামের এক সংগীতশিল্পীর কথা বলা হয়েছে। তিনি নিজে গান লিখে সেগুলো সুর করে নিজেই গাইতেন। কিন্তু বৃদ্ধ বয়সে এসে তার গানগুলোর কী হবে এই ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েন। এমতাবস্থায় মোক্তার আলির প্রবাসী মেয়ে তার গানগুলোর একটি সংকলন ছাপার ব্যবস্থা করে। ফলে তার গানগুলো শুধু এলাকার গণ্ডিতেই নয়, বরং সারা দেশের মানুষের মনে জায়গা পেতে পারে ভেবে মোক্তার আলি খুশি হন। • 'সোনার তরী' কবিতায় কবি বর্ষাবিক্ষুব্ধ প্রকৃতির ঘটনার আড়ালে মানবজীবনের একটি গভীর সত্যকে উন্মোচন করেছেন। আর তা হলো মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করলেও ব্যক্তিমানুষকে গ্রহণ করে না। ফলে অসহায় মানুষকে বাধ্য হয়ে অপেক্ষা করতে হয় অনিবার্য পরিণতির জন্য। আর তাই কর্মই মানুষের টিকে থাকার মূল উপায়। একইভাবে উদ্দীপকের মোক্তার আলিও জীবনের শেষ সময়ে এসে নিজের সৃষ্টিকর্ম অর্থাৎ তাঁর রচিত গানের মাধ্যমে মানুষের মনে টিকে থাকতে চেয়েছেন, যা মূলত আলোচ্য কবিতার ভাবনাকেই তুলে ধরে। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
"জীবনের শেষ প্রহরে এসে তিনি মনে করেন, তাঁর গানগুলো হয়তো অনেকের হৃদয়…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর