উদ্দীপকের প্রথম বাক্যটি 'সোনার তরী' কবিতার কোন প্রেক্ষিতে সম্পর্কিত? যুক্তি দেখাও ।
উত্তর: উদ্দীপকের প্রথম বাক্যটি 'সোনার তরী' কবিতার সৃষ্ট কর্মের মাধ্যমে অবিনশ্বর হয়ে থাকার প্রেক্ষিতে সম্পর্কিত । • সময় চির প্রবহমান। মহাকালের স্রোতে মানুষকে একদিন নিশ্চিতভাবেই মৃত্যুবরণ করে এই পৃথিবী থেকে প্রস্থান করতে হয়। কিন্তু এমন কিছু বিশেষ প্রতিভাবান মানুষ থাকেন যারা তাদের অল্প সময়ের জীবনকালেও পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ কর্ম রেখে মৃত্যুবরণ করেন ঠিকই, কিন্তু তাঁরা তাঁদের কর্মের মাধ্যমে অবিনশ্বর হয়ে থাকেন। উদ্দীপকের বাক্যে বলা হয়েছে, মানুষের জীবনকে বয়সের সীমারেখা দিয়ে পরিমাপ করা যায় না। অর্থাৎ মানুষ তার বয়সের মধ্যে বেঁচে থাকে না। মানুষ বেঁচে থাকে তার কৃত কর্মের মাধ্যমে। কর্মের মাধ্যমে অবিনশ্বর হয়ে থাকার এই বিষয়টি 'সোনার তরী' কবিতায় কবি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। কবি এই কবিতায় বলেন, মানুষ মহাকালের গর্ভে হারিয়ে গেলেও তার কর্ম অবিনশ্বর। তার সৃষ্টিকর্মের মাধ্যমেই সে পৃথিবীতে অমর হয়ে থাকে। আলোচ্য কবিতায় কৃষক সোনার ধান উৎপাদন করার পর তা সোনার তরিতে তুলে দিলেও সেখানে তার নিজের স্থান হয় না। কারণ পৃথিবীতে কর্মের মূল্য রয়েছে, কর্মীর নয়। উদ্দীপকের প্রথম বাক্যটিতে এই ভাবটিই তুলে ধরা হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
উদ্দীপকের প্রথম বাক্যটি 'সোনার তরী' কবিতার কোন প্রেক্ষিতে সম্পর্কিত…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর